বন্ধু হবে? (কবিতা)
০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু হবে? (কবিতা)নূর মোহাম্মদ নূরুবন্ধু হবে তুমি আমার ? বন্ধু আমার প্রাণের,
সুখ দুঃখ ভাগা ভাগি, সুর হবে কী গানের ?
বন্ধু হবে ফুলের মতো, শুভ্র জমিন বুকের,
বন্ধু হবে সুখের সময় থাকবে সাথে দুঃখের?
শীতের রাতে ওমের মতো বন্ধু হবে তুমি?
নকসী তোলা কাথার মতো বন্ধু যে চাই আমি।
শিউলি ফোটা ভোরের মতো বন্ধু হলে তুমি.
বুকের খাঁচায় পাখির মতো থাকবে দিবা যামী।
রাতের গায়ে তারার মতো বন্ধু হলে তুমি,
দুপুর রোদে বটের মত ছায়া দিবো আমি।
জলের নিজে ছায়ার মতো বন্ধু পেতে চাই,
বৃষ্টি ভেজা শাড়ীর মতো জড়িয়ে রবে ভাই।
যবে তুমি বন্ধু হবে, ভাববে তোমার স্বজন,
সুখে দুঃখে আমিও তোমায় করে নিব আপন।
বন্ধু হতে বন্ধু পেতে, বৃথা খোঁজা খুঁজি,
বন্ধু পেতে বন্ধু হতে, শুভ্র হ্দয় পুঁজি।প্রকাশকালঃঢাকাঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫ ইং
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন