বৃষ্টি বিলাস (কবিতা)
১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টি বিলাস (কবিতা)নূর মোহাম্মদ নূরু
সকাল থেকে বর্ষে বারি বৃষ্টি ধারা হয়ে
আবর্জনা ময়লা যত নিয়ে যাচ্ছে ধুয়ে।
মেঘলা আকাশ মাথার উপর সূর্য়ের নাই দেখা
এমন দিনে মনটা উদাস আছে যারা একা।
রাস্ত ঘাট ডুবে গেছে থমকে আছে গাড়ি
কাজে যেতে আলসে লাগে বিছানাটা ছাড়ি,
তার পরেও ছুটছে মানুষ বিকল্প নাই যাদের
ক্ষুধায় কাতর দুগ্ধপোষ্য রয়েছে যে মা'দের।
পোশাক কর্মী কেতাবী নাম শুনতে লাগে ভালো
নিজে থেকে অন্ধকারে জাগায় আশার আলো।
ঝড় বৃষ্টি বিপদ আপদ তুচ্ছ করি তারা
কাজের মাঝে ডুবে থেকে অকালে যায় মারা।
এই ভাবনা ভেবেছো কী যারা অসহায়
বৃষ্টি তাদের দুঃখ বাড়ায় বৃষ্টি বিলাস নয়।
জানালা দিয়ে দেখতে ভালো বর্ষার এই ধারা
কত কষ্ট বৃষ্টি ধারায় ভিজতে আছে যারা।
ঝড় বৃষ্টি যতই আসুক কাজের যে নাই মাপ
বিত্তবানদের বৃষ্টি বিলাস তাদের অভিশাপ।
বৃষ্টি বিলাশ তাদের সাজে সুখে আছে যারা
মেঘলা আকাশ বৃষ্টি বারি দুঃখির চোঁখের ধারা।
প্রকাশকালঃ ঢাকাশনিবারঃ ১৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বর্ষাকাল
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন