৩০ মার্চ ২০১৬
বরাবর,
মাননীয় প্রতিমন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
মেইলঃ [email protected]
বিষয়ঃ লোভনীয় অফারে গ্রামীণফোনের প্রতারণা প্রসঙ্গে
জনাব,
যথা বিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনিত নিবেদ এই যে গত ২৭ মার্চ ২০১৬ আমি আমার মোবাইল নং ০১৭১******* এ ফোন গ্রামীণফোন প্রদত্ত একটি ম্যাসেজের আকৃষ্ট হয়ে ১৫ দিনের জন্য সকল নাম্বারে ১ পয়সা সেকেন্ড কল রেট পেতে ২৯টাকা রিচার্জ করি। (ম্যাসেজের স্ক্রীন সর্ট)

দুঃখের বিষয় রিচার্জ করার পরে গ্রামীণ ফোন থেকে জানানো হয় এই অফারের মেয়াদ মাত্র চার দিন। (ম্যাসেজের স্ক্রীন সর্ট)

এ ব্যাপারে আমি গ্রামীণ ফোনের ফার্মগেট শাখায় যোগাযোগ করলে তারা একটি অভিযোগ গ্রহণ করে এবং আমাকে অপেক্ষা করতে বলে। আমি অপেক্ষায় থাকাবস্থায় গ্রামীনফোন আমার মোবাইলে একটি ম্যাসেজ দিয়ে যানায় যে তারা পর্যালোচনা করে দেখেছেন আমার কলরেট সম্পর্কিত অভিযোগের কোন অসামঞ্জস্যতা নাই। ((ম্যাসেজের স্ক্রীন সর্ট)

যেখানে অফারে বলা হলো ২৯ টাকা রিচার্জে ১৫ দিন যে কোন নাম্বারে ১ পয়সা সেকেন্ডে কথা বলা যাবে সেখানে মাত্র ৪ দিন পরে কেন সেই অফার শেষ হয় যাবে? এটা কি অসামঞ্জস্যতা নয়? অধিকন্ত পরবর্তী দিনে একই ম্যাসেজ আসে আমার মোবাইলে। সেখা্নেও বলা হয় ২৯ টাকা রিচার্জে আমি যে কোন নাম্বারে ১ পয়সা সেকেন্ডে কথা বলতে পারবো যে কোন অপারেটরে দিন রাত ২৪ ঘণ্টা ১৫ দিনের জন্য। (ম্যাসেজের স্ক্রীন সর্ট)

প্রসঙ্গতঃ এভাবে আমি ২ বার প্রতারিত হয়েছি। এর পূর্বে ২২ মার্চ একই ম্যাসেজ য়েয়ে ২৩ মার্চ ২৯ টাকা রিচার্জ করে একই আচরণ পেয়েছি গ্রামীণ ফোনের কাছ থেকে। উপরোক্ত বিবরণের আলোকে জনা্বের নিকট প্রার্থনা অনুগ্রহ করে গ্রামীণ ফোনের এই প্রতারণার বিষয়ে যথা যথা ব্যবস্থা গ্রহণ করতঃ আমার মত সাধারণ গ্রাহকদেকে গ্রামীন ফোনের প্রতারণার হাত থেকে নিস্কৃতি দেবার বিনীত আবেদন জানাচ্ছি।
বিনীত
নূর মোহাম্মদ নূরু
ফোন নংঃ ০১৭১*******
অনুলিপিঃ
১। Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)
মেইলঃ [email protected]
২। Grameenphone Ltd.
Email- [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

