কিংবদন্তি আফ্রো-আমেরিকান মানবাধিকার কর্মী কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত কিংবদন্তি আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র। যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাসে যে সব ব্যক্তিত্বরা নির্যাতিত, অত্যাচারিত নিপিড়ীত আর অধিকার বঞ্চিত মানুষদের জন্যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন মার্টিন লুথার কিং ছিলেন তাদের মধ্যে অন্যতম। মার্টিন লুথার কিং ই প্রথম মানুষ যে আমেরিকায় কালো মানুষদের প্রতি বৈষম্যের জন্যে প্রতিবাদ শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নির্যাতিত মানুষের জন্যে লড়াই করে গেছেন। তিনি গান্ধীর অহিংস আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ১৯৫৯ সালে গান্ধীর জন্মস্থান ভারত সফর করেন। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মার্টিন লুথার কিং জুনিয়র। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। গরিব এবং কৃষ্ণাঙ্গদের আর্থিক ন্যায্যতা নিশ্চিত করতে পুওর পিপলস ক্যাম্পেইন সংগঠিত করেছিলেন তিনি। আজ এই কৃষ্ণাঙ্গ নেতার ৪৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৮ সালের ৪ এপ্রিল আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই কৃষাঙ্গ মহানায়ক। বিখ্যাত মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র এর মৃত্যু দিনে শ্রদ্ধাঞ্জলি।
কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কে আরো জানতে চাইলে ক্লিক করতে পারেন এখানে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন