আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব নাট্যকার ও অভিনেতা তুলসী লাহিড়ীর ১১৯তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানামুখী প্রতিভার অধিকারী নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্রকার তুলসী লাহিড়ী বাংলা নাটক ও অভিনয়ের জগতে একটি বিশিষ্ট ও স্মরণীয় নাম। যিনি পুরোনো বাণিজ্যিক ধারার থিয়েটারকে ভারতীয় গণনাট্য সংস্থার মাধ্যমে নবনাট্য আন্দোলনের মাধ্যমে রূপান্তর করেন। তৎকালীন সময়ে নাট্য ও সংগীত শিল্পীদের অনেকেই বৃটিশবিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। বৃটিশ বিরোধী আন্দোলনে যুক্ত থাকায় পুলিশের নজর এড়াতে পিতৃদত্ত নাম বদলিয়ে হেমেন্দ্র চন্দ্র লাহিড়ী হয়ে যান তুলসী লাহিড়ী। তাতেও শেষ রক্ষা হয়নি। তিনি গাইবান্ধা ছেড়ে চলে যান কোচবিহারে। পরবর্তীকালে তুলসী লাহিড়ী গোটা ভারতবর্ষে পরিচিতি পান নাট্যকার, অভিনেতা, সুরকার, সংগীত পরিচালক, চিত্র নাট্যকার এবং চলচ্চিত্রকার হিসেবে। নির্বাক যুগ থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রের সংগে কয়েক দশকের ঘনিষ্ঠতা ছিলো তাঁর। নাট্যরচনা, মঞ্চাভিনয় এবং পাশাপাশি চিত্রপরিচালক ও অভিনেতারূপে তাঁর অভিজ্ঞতা ছিলো ব্যাপক, সিদ্ধি ছিলো ঈর্ষাজনক। বহুমুখী প্রতিভার এই নাট্যকার ১৮৯৭ সালের আজকের দিনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে জন্মগ্রহণ করেন করেন। আজ এই অভিনেতার ১১৯তম জন্মবার্ষিকী।
গীতিকার ও চলচ্চিত্রকার তুলসী লাহিড়ীর জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা। চলচ্চিত্রকার তুলসী লাহিড়ী সম্পর্কে আরো অধিক জানতে ক্লিক করতে পারেন এখানে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন