যানজট (কবিতা)
১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যানজট (কবিতা)নূর মোহাম্মদ নূরু
যানজটে নাকাল মানুষ, ব্যস্ত শহর ঢাকায়,
চলতে গিয়ে আটকে গেছে, সময় গাড়ীর চাকায়।
হাজার গাড়ী এই ঢাকাতে, আরো বেশী চাই,
দিনে দিনে বাড়ে গাড়ী, রাস্তা বাড়ে নাই।
স্কুল কলেজ অফিস গামী, মানুষ হাজার হাজার,
প্রতিদিনই নষ্ট যে হয়, সময় স্বাস্থ্য তার।
অসময়ে আফিস গিয়ে, কাজের ক্ষতি করে,
শিক্ষাথীদের ক্লাস কামাই, দেরী হবার তরে।
বিপদ আপদ অনেক কিছুই, সাথে আরো আছে
মিটিং মিছিল দাঙ্গা ফ্যাসাদ, যদি লাগে পাছে।
পথ চলা দায় হয়ে যায়, থমকে থাকে গাড়ী
সময় সে তো বয়েই চলে, ফেরা হয়না বাড়ি।
এমন ভাবে চলতে গেলে, এগুবেনা দেশ
কাজের ক্ষতি ব্যবসা পাতি, হয়ে যাবে শেষ।
সময় যাতে নষ্ট না হয়, পড়ে যানের জটে
সমাধান বার করুন, বুদ্ধি যাদের ঘটে।
সময়মতো অফিস কাজে, আসতে পারা চাই,
তা না হলে উন্নয়নের, পাতে পড়বে ছাই।
গলাবাজি যতই করো, কাজ হবেনা কিছু,
যাতায়াতটা সহজ করো, দুঃখ ছাড়বে পিছু।প্রকাশ কালঃঢাকাঃ বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ ইং
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন