somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা কিছু করতে পারি বা না পারি অপরের কাজের সমালোচনায় পঞ্চমুখ। বুঝি বা না বুঝি অপরের কাজের মন্তব্য করা চাই ই চাই। তবে সে মন্তব্য যে আমার অজ্ঞতাকে প্রকাশ করে দেয় তা ও বুঝতে সক্ষম হইনা।
একবার স্কুলের এক ইচড়ে পাকা ছেলে শিক্ষকের পাঠে মনোযোগ না দিয়ে তার সহপাঠির মনোযোগে বিঘ্ন ঘটাতে তৎপর। যা শিক্ষকের দৃষ্টি গোচর হলে তিনি ওই ইচড়ে পাকা ছাত্রকে পাড়ার বিষয়ে প্রশ্ন করে। কিন্তু যে হেতু পাঠে তার মনোযোগ ছিলনা তাই সে শিক্ষকের প্রশ্নের উত্তর দানে অপারগ হয়। কিন্তু এমন ভাব দেখায় সে সব বুঝেছে।
তখন শিক্ষকের মন্তব্য " তুমি যে বোঝ নাই , তা যে আমি বুঝেছি, তাও তুমি বোঝ নাই।"
তেমনি আমাদের এই সামুতে কিছু সংখ্যক সম্মানীত পাঠক, লেখক ও মন্তব্যকারী আছেন যারা কিছু বুঝুক আর না বুঝুক মন্তব্য করতে হয় বলেই মন্তব্য করেন। তা সংশ্লিষ্ট পোস্টের বিষয় বস্তুর সাথে সম্পৃক্ত হোক বা না হোক। তা ছাড়া একই গোত্রের কিছু ব্লগার আছেন যাদের একজন একটি মন্তব্য করলে সেই গোত্রের সকল ব্লগার সরব হয়ে ওঠেন এবং প্রায় একই ধরণের মন্তব্য করতে থাকেন। তাদের এই মন্তব্যে তাদের দ্বিমুখী চরিত্র ফুটে ওঠে তাদের অজান্তে।
উদাহরণ স্বরূপ কেউ হয়তো কোন একটি পোস্টের প্রশংসা করে মন্তব্য করলেন অথচ পরক্ষনে তাদের গোত্রের কেউ যদি সেই একই পোস্টে নেতিবাচক মন্তব্য করেন আর তা যদি তার নজরে আসে তখন সে তার পূর্বের করা মন্তব্যের কথা ভুলে গিয়ে সেখানে নেতিবাচক মন্তব্য করে বসে। যা তার নির্বুদ্ধিতার পরিচায়ক।
আমরা নিজেদের ভুল কখনোই স্বীকার করার মানসিকতা নিয়ে এখানে লিখিনা বা মন্তব্য করিনা। আমরা বুঝাতে চাই আমি সর্বজ্ঞ। রিপোস্ট আর আপডেট যে এক কথা নয় এই সাধারণ কথাটি না বুঝতে পেরে আমরা নিজে কোন পোস্ট না লিখে অপরে কি লিখলো, কেন লিখলো, সেটা আপডেট না রিপোস্ট তার বিশ্লেষণ করতে বসি। এমন কি তার বিপক্ষে নতুন একটা পোস্ট দিয়ে তার চরিত্র হননে পিছপা হই না। এই বিষয়ে সংশ্লিষ্ট লেখকের কোন মন্তব্য থাকতে পারে সে বিবেচনা না করে তার মন্তব্য করার অধিকার হরণ করে বসি। অর্থাৎ তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেই না।

এই কারণে সামুর অনেক বিজ্ঞ ও স্বনামধন্য ব্লগার সামুকে গুডবাই জানিয়েছেন এবং তাদের পদাঙ্ক অনুসরনের অপেক্ষায় আছেন অনেকে। সামু একটা মুক্ত মঞ্চ। এখানে কথা বলার অধিকার লেখার অধিকার সবার যদি সে সামুর সর্ত পালন করে থাকে। লেখকের সাথে সবার মতের মিল হবে এমন আশা করা বাতুলতা। দ্বিমত থাকতেই পারে। তখন মন্তব্য কারী তার সুচিন্তিত মতামত দান করে তার শিক্ষার স্বাক্ষর রাখতে পারেন। কিন্তু তা না করে যখন সেই লেখকের পেশা বা তার চরিত্র নিয়ে কটাক্ষ করে তখন সংশ্লিষ্ট মন্তব্যকারীর শিক্ষার প্রমান রাখেন তার অজান্তে যা কোন ভাবেই তার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেনা।
কোন একটি ঘটনা যদি ঘটেই যায় যা সামাজিক অবক্ষের কারণ তা সকলের দৃষ্টিগোচরে আনার জন্য মিডিয়া কাজ করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলেই যে ঝড়ো বাতাস বইবে না, কিংবা সূর্য়ের আলোয় আলোকিত হবেনা বিশ্ব এই ধারণা যাদের তারা বোকার স্বর্গে বাস করে।
আমাদের সমাজে যেমন আছে সুশীল মানুষ তেমনি আছে গুটিকতক মানুষ নামধারী সারমেয়। যাদের ঘৃন্য ও পাশবিক নির্যাতনে ছন্দ পতন হচ্ছে আমাদের স্বাভাবিক জীবন, কলুশিত হচ্ছে সমাজ। এই মানুষ নামধারী কুকুরদের মুখোশ খুলে দেবার জন্য যারা কাজ করেন তাদের বিরুদ্ধে সব সময়ই বাধা আসে সেই সকল সারমেয়দের যারা তাদের অজান্তে এই ন্যাক্কারজনক কাজকে সমর্থন করে। তারা প্রতিনিয়ত চেষ্টা করে অন্তরালে থেকে এই ঘৃন্যকাজ চালিয়ে যেতে। তারা নাখোশ হয় যখন ওই সকল অন্যায় ও পৈশাচিক ঘটনা প্রকাশ পায়। তাই তারা সোচ্চার হয় যেন এই সকল অন্যায় ও নিন্দনীয় কাজের খবর যেন প্রকাশিত না হয়। কিন্তু বিধিবাম! সত্য প্রকাশ হয়েই পড়ে। তখন তারা স্বচেষ্ট হয় সেই ঘটনা প্রকাশকারীর বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য। কিন্তু তারা সফল হয়নি কোন কালেই, হবে ও না। কেউ কেউ এমনও আছেন যে সমাজ থেকে সকল অন্যায় ও নিন্দনীয় কাজের মূলউৎপাটনের জন্য অনবরত কাজ করে যাচ্ছেন। সংবাদ কর্মীরাও সেই দলের। যতদিন সমাজে অন্যায়,অত্যাচার ও নৃশংস ঘটনা ঘটতে থাকবে ততদিন তারা তা প্রকাশ করেই যাবে। এ জন্য কারো গাত্রদাহকে তারা পরোয়া করে না। নজরুলের ভাষায়, "আমি সেই দিন হব সান্ত, যবে অত্যাচারীর খড়গ কৃপান আকাশে আর রণিবেনা, নির্যাতিতের দীর্ঘ নিঃশ্বাস আকাশে বাতাসে ধ্বনিবেনা"
আর এই কাজে পাছে লোকে কিছু বলে, তার পরোয়া করতে যেন হয়না কোন দিন।
নিন্দুকের নিন্দায় কোন মহৎ কাজ থেমে থেকেছি কোন দিন।
কবি গুরুর ভাষায়ঃ
নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে নিস্তারিতে তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?
নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে;
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×