চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি
১৩ ই মে, ২০১৮ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়িনূর মোহাম্মদ নূরু
চাঁন্দের থেকে চাঁন্দু আসলো চড়ে চাঁন্দের গাড়ি,
দেখতে তাকে ব্লগেতে লাগলো হুড়া-হুড়ি।
কেউবা আবার তোয়াজ করে তুবড়ি ছোটায় মুখে,
বড়ই আরাম চান্দু মিয়ার সুখ লাগে তার বুকে।
কেউবা আনে মিষ্টি মিঠাই কেউবা আনে ফল,
চান্দু মিয়া এসব দেখে জিভে আসে জল।
কারো কারো চামচামিতে লজ্বাও তার লাগে,
এমন করে তোয়াজ করবে কে জানিতো আগে।
তোয়াজের জোয়ার দেখে চান্দু লজ্জা পায়,
কে কোথায় কি বেফাস বলে ইতি-উতি চায়!
মোসাহেবদের ডেকে বলে হয়ে যাচ্ছে বেশী,
মান রাখাদায় তোদের জন্য ব্লগেতে আসি।
দূর্মূখেরা এসব দেখে খোঁচায় চাঁন্দুর ভূড়ি,
ফাঁস করে দেয় যত ছিলো ভূয়া জাড়ি জুড়ি।
কেউবা বলে যা ফিরে যা চাঁন্দু মিয়া চাঁন্দে,
তোমার লাগি চাঁন্দের বুড়ি বিরহের গান বান্দে।
চাঁন্দু যাবে চাঁন্দে ফিরে হচ্ছে কানা কানি,য
যাবে কিনা চাঁন্দে চাঁন্দু আমি কি তা জানি!
গেলে চাঁন্দে চাঁন্দু মিয়া চামচার হবে কি,
পান্তা ভাতে পরবে কি আর খাটি গাওয়া ঘি?
চাঁন্দু মিয়া লোক খারাপ না কিন্তু বলে বেশি,
তিলকে যখন তাল বলে সে মুচকি মুচকি হাসি।
ইদুর ধরা মন্ত্র নিয়ে সাপ ধরা তার ভুল,
উল্টা পাল্টা প্রশ্ন করে সব করে ভন্ডুল।
চাঁন্দু মিয়া লক্ষী হয়ে থাকো মোদের মাঝে,
চোখে দেখনা কি কারনে বের হও তুমি সাজে।
সাদা চামড়ার দেশে কিন্তু মূল্য তোমার নাই,
দেশের গর্বে গর্বিত হও বিভেদ ভুলে যাই।প্রকাশকালঃ ১৩ মে ২০১৮ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার সনেট কবি ভাইকে।
বিশেষ সতর্কতাঃ কেউ নিজেকে চাঁন্দু ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলে ব্লককে নোংরা করবেন না। ইহা লেখকের উর্ব্বর মস্তিস্কের উদ্ভট চিন্তা!!
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০
চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।
যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুন