রাঘব বোয়াল গেল কই !!
২৮ শে মে, ২০১৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাঘব বেয়াল, গেল কই!নূর মোহাম্মদ নূরু
ঘটা করে নামছে এবার ধরবে রাঘব বোয়াল,
পাইক পেয়াদা অস্ত্র হাতে রাখছে সবই খেয়াল।
জাল ফেলিছে চতুর্দিকে পালাবার নাই পথ,
আম জনতা সাথে আছে ভুলে ভিন্ন মত।
কিন্তু একি! জাল যে ফাঁকা উঠছে চুনো পুটি,
রাঘব বোয়াল কোথায় তবে মিলছে না তার টুটি।
মরছে কিছু চুনো পুটি টাকি গোটা তিন,
বোয়াল মশাই মহানন্দে বাঁজায় মধুর বীণ।
তুড়ির চোটে ভূড়ি নাচে বোয়াল শুধু হাসে,
গলদ ঘর্ম পাইক পেয়াদা, বোয়াল পরবাসে।
সব আয়োজন জলে গেলো আয়োজকরা ভাবে,
বোয়াল ধরার মন্ত্র আবার নতুন শিখতে হবে।
তার পরেও কাজ হলোনা ! মন্ত্র ছিলো বাসি,
নতুন যুগের রাঘব বোয়াল খেয়ে হচ্ছে খাশি।
পেটে তাহার তেল জমেছে চোহারা চিক চিক,
পাইক পেয়াদার কাণ্ড দেখে হাসে যে ফিক ফিক।
যত গর্জে তত যদি বর্ষিত ভাই ভবে,
রাঘব বোয়াল পালাবার পথ পেতোনা তবে।
আয়োজন আর হুলুস্থলে আসল কাজ না হয়,
নিষ্ঠার সাথে কাজ করিলে তবেই আসে জয়।
ধরতে হলো রাঘব বোয়াল আমার কথা মানো,
কোনটা পুটি কোনটা বোয়াল সেটা আগে চেনো।
ঘাপটি মেরে আছে বোয়াল তোমার আশে পাশে,
চোখে তোমার পড়েনা তাই বোয়লেরা হাসে।
যতই হাসুক যতই লাফাক আসবে শুভ দিন,
দিনে দিন রাঘব বোয়াল হবে যে বিলিন,
নিষ্ঠা আর চেষ্টা নিলে জয় হবে নিশ্চিত,
পালাবে সব রাঘব বোয়াল তোমার হবে জিত । প্রকাশকালঃ ২৮ মে ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় প্রবান্ধিক আশাবাদী মানুষ কাওসার চৌধুরী ভাইকে
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখকের নোট:এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুন