somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

অনলাইনভিত্তিক অর্থ লেনদেনকারী অ্যাপস ‘আইপে’

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত মার্চে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম অনলাইনভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ‘আইপে’ সিস্টেমস লিমিটেড। নগদ অর্থের পরিবর্তে আইপের মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটে নিজস্ব ‘ই-ওয়ালেট’ খুলে পণ্য ও সেবা ক্রয়ের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্মটিকে ‘বাংলাদেশের পেপাল’ হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। যা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-পিএসপি হিসেবে অনুমোদিত। আইপে আ্যাপের মাধ্যমে নগদ টাকা ছাড়াই দৈনন্দিন জীবনের কেনাকাটা ও অন্যান্য বিল পরিশোধ করা যাবে। পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহারকারীর ব্যাংক হিসাবও সহজেই সংযুক্ত করা যায় আইপে অ্যাপ অ্যাকাউন্টে। কেননা বাংলাদেশের সব বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে আইপে। অ্যান্ড্রয়েড ও আইওএস-সমর্থিত স্মার্টফোন ছাড়াও ফিচার ফোন থেকে ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায় আইপে ওয়ালেট। আইপে হচ্ছে সম্পূর্ণ ক্যাশলেস একটি সেবা। গ্রাহককে ই-ওয়ালেটে ব্যালেন্স লোড করার জন্য অবশ্যই স্বীকৃত কোনো ব্যাংকে অ্যাকাউন্ট অথবা ক্রেডিট/ডেবিড কার্ড থাকতে হবে। আবার ই-ওয়ালেট থেকে অর্থ ট্রান্সফার করার জন্যও ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার করতে হবে। ক্যাশ বা নগদ টাকার কোনো ব্যবহার এখানে নেই, যা বিকাশ কিংবা রকেটে আছে। এজেন্টের কাছ থেকে বিকাশে বা রকেটে ক্যাশ-আউট করা যায়।’ ক্যাশের ব্যবহার না থাকায় এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকায় এ ব্যবস্থায় পূর্ণ নিরাপত্তা থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইপে সেবা পেতে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ই-ওয়ালেটে লোড (জমা) করে রাখতে হবে। সেখান থেকেই কেনাকাটা করা, পরিসেবার বিল পরিশোধ, ট্যাক্স, ট্রান্সপোর্ট ও টিউশন ফি পরিশোধ করা যাবে। একজন গ্রাহক একদিনে সর্বাধিক ৫০ হাজার টাকা ব্যয় করতে পারবেন এ ব্যবস্থার মাধ্যমে। আর এক মাসে তার মোট ব্যয়ের সীমা থাকবে দুই লাখ টাকা। ব্যক্তিগত ই-ওয়ালেটে একজন সর্বাধিক চার লাখ টাকা জমা রাখতে পারবেন। টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, ট্যাক্স, ট্রান্সপোর্ট ও টিউশন ফি পরিশোধসহ সব ধরনের পণ্য ও সেবা ক্রয় করা যাবে আইপে দিয়ে। ব্যক্তিগত অর্থ লেনদেনে এতে কোনো চার্জ কাটা হবে না
আইপে ওয়ালেট খুলতে ক্লিক করুন এখানে
আইপে ওয়ালেট চালুর জন্য গ্রাহককে অ্যাপস ডাউনলেডের পর চার ধাপে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথম ধাপে প্রফাইল, নাম ও মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। পরিচয়পত্রের কপি, ঠিকানা ও নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ক্রেডিট কার্ডের তথ্য দিলেই অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। আর ভেরিফাই না হলে কোনো গ্রাহক লেনদেন করতে পারবেন না।

তা হলে আ্জই ট্রাই করুন আইপে ওয়লেট। শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×