somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

শিক্ষক, অর্থনীতিবিদ ও গরেষক আনু মুহাম্মদের ৬২তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় পরিচিত লেখক আনু মুহাম্মদ। বাম রাজনৈতিক আন্দোলনের কর্মী। বৈষম্যের বিরুদ্ধে সাম্যের কথা বলেন তিনি। তিনি বলেন, সম্পদের সুষম বণ্টনের কথা। ধর্মের নামে সাম্প্রদায়িক বিষবাষ্পের মূলেই আঘাত করেন তিনি। আধুনিকতার মোড়কে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ অর্থনীতির এ অধ্যাপক। মার্কসবাদের কঠিন তত্ত্বকথা আর ‘রাজনৈতিক অর্থনীতি’র জটিল ধাঁধাও তার বর্ণনায় সরল হয়ে হাজির হয় শ্রমজীবী, দরিদ্র জনসাধারণের কাছে। তিনি একজন শিক্ষক।বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। এছাড়াও তিনি অনলাইন পত্রিকা মেঘবার্তার সম্পাদক। আজ এই কৃতি ব্যক্তিত্বের ৬২তম জন্মবার্ষিকী। ১৯৫৬ সালের আজকের দিনে তিনি জামালপুরে জন্মগ্রহণ করেন। শুভ জন্মদিন অধ্যাপক আনু মুহাম্মদ।


আনু মুহাম্মদ। পুরো নাম আনিসুর রহমান। আনু তার ডাক নাম। দেশ-বিদেশে তার পরিচয় আনু মুহাম্মদ হিসেবে। ১৯৫৬সালের ২২ সেপ্টেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন। তবে আনু মুহাম্মদের বেড়ে ওঠা ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায়। সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ঢাকা কলেজ থেকে আইএসসি পাসের পর তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগরে ১৯৭৬-৭৭ সালে। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। তার শিক্ষকতার গণ্ডি ক্লাসরুমের বাইরেও বিস্তৃত বহুদূর। পড়িয়েছেন নৃবিজ্ঞানেও। ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি। উইনিবেগ ও মনিটোবায় ভিজিটিং প্রফেসর ছিলেন। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলেন ভিজিটিং স্কলার (১৯৯৩)। কমিউনিস্ট জগতের কিউবা ও ভেনিজুয়েলায় সফর করেছেন তিনি। হুগো শ্যাভেজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। সাম্রাজ্যবাদের কড়া সমালোচক এই অধ্যাপক মনে করেন, ‘মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বা শিক্ষার চেয়ে সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জামের পেছনে পৃথিবীর সম্পদ ব্যয় হয় বেশি। প্রতি বছর ৯০০ বিলিয়ন ডলার খরচ হয় এ খাতে। আর এর ৬০ ভাগ অর্থাৎ ৬০০ বিলিয়ন ডলার খরচ করে একা আমেরিকাই। এর বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা। ২০০৯ সালে দুইটি বহুজাতিক কোম্পানির সঙ্গে জাতীয় তেল সম্পদ উত্তোলনের বিষয়ে চুক্তির উদ্যোগ নেয় সরকার। ‘জনস্বার্থবিরোধী’ সেই চুক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হন আনু মুহাম্মদ। ২০১১ সালে তাকে আটকও করা হয়েছিল। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধের বই: বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন (১৯৮৩), বাংলাদেশের সমাজ, সময় ও মানুষের লড়াই (১৯৯০), বাংলাদেশের অর্থনীতির চালচিত্র (২০০০), উন্নয়নের রাজনীতি (২০০৬) ইত্যাদি। ব্যক্তিগত জীবনে আনু মুহাম্মদ বিবাহিত। তার স্ত্রী শিল্পী বড়ুয়াও ছিলেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদরে ৬২তম জন্মবার্ষিকী আজ। শিক্ষক, অর্থনীতিবিদ ও গরেষক আনু মুহাম্মদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×