
বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কন্যা শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী। তাঁর স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুণনাথ চক্রবর্তী। স্বামীর পদবীতে রায়চৌধুরী থেকে পুণ্যলতাচক্রবর্তী। তাঁর মা বিধুমুখী দেবী ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক সুকুমার রায়। তাঁর আরো দুই ভাই ছিলেন সুবিনয় রায় এবং সুকোমল রায় । এছাড়াও তাঁর আরো দুই বোন ছিল সুখলতা এবং শান্তিলতা। তাঁর দুই কন্যা এবং দুজনেই কৃতি। জ্যেষ্ঠা কল্যাণী কারলেকার বিশিষ্ট সমাজসেবী, ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা ও লেখিকা। কনিষ্ঠা কন্যা নলিনী দাশ বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপিকা, অধ্যক্ষা ও শিশু সাহিত্যিক। বিখ্যাত এই শিশু সাহিত্যিকের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায়। আজ তার ৪৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী ১৮৯০ সালের ১০ সেপ্টেম্বর ভারতের কলকাতায জন্মগ্রহণ করেন। তার পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং মাতা বিধুমুখী দেবী। তাঁর দাদা ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক সুকুমার রায়। তাঁর আরো দুই ভাই ছিলেন সুবিনয় রায় এবং সুকোমল রায় । এছাড়াও তাঁর আরো দুই বোন ছিল সুখলতা এবং শান্তিলতা। বিএ পড়ার সময় ১৯০৯ খ্রিস্টাব্দে তাঁর বিবাহ হয়েছিল। তাঁর স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুণনাথ চক্রবর্তী। পুণ্যলতা চক্রবর্তী অনেক গল্প উপন্যাস এবং অনুবাদ গল্পলিখেছিলেন। তাঁর রচিত গ্রন্থঃ
*ছোটবেলার দিনগুলি
*ছোট ছোট গল্প
*সাদিব ম্যাজিক
*গাছপালার কথা
*রাজবাড়ি (উপন্যাস)
আজ শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর ৪৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ২১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
নূর মোহাম্মদ নুরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



