somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

বোয়ালমারীর স্বনামধন্যহোমিও চিকিৎসক ও কবি জনাব মেহেদী হাসান ওপেনহার্ট সার্জারির অপেক্ষায়

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফরিদপুর জেলার বোয়ালমারীর স্বনামধন্য হোমিও চিকিৎসক ও কবি জনাব মেহেদী হাসান মারাত্মক হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন।জনাব মেহেদী হাসান ঢাকা পিজিতে হার্টের আর্টারী চারটি ব্লক নিয়ে ডি ভবনে ৬তম তলায় এইচ ডি ইউ ০৪ নং বেডে অবস্থান করছেন। চিকৎসকের পরামর্শে আগামী কাল ২৫ নভেম্বর ২০১৯ইং তারিখ সোমবার সকাল ৮ঃ০০ ঘটিকায় তার ওপেন হার্ট সার্জারী (বাইপাস)। সম্পন্ন হবে। তার সাথে স্ত্রী, একমাত্র পুত্র ও শ্যালক রয়েছেন। আজ আমি তাকে দেখার জন্য হাসপাতালে গেলে তিনি তার আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে নিম্নোক্ত মিনতি জানিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন।
তার ভাষায়ঃ
বন্ধুরা আমার জন্য পরম করুণাময় আল্লাহপাকের কাছে দো'আ করবেন,যেনো আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি।
আমার বিয়াল্লিশ বছর চিকিৎসা জীবনে আমার প্রিয় এলাকা আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালি, ফরিদপুর তথা দেশের অনেক প্রান্তে "প্রায় আট লক্ষাদিক" জটিল কঠিন ও দুরারোগ্য রোগীদের সেবা দিয়েছি যাহারা অধিকাংশই ভাল আছেন ইনশাআল্লাহ।
আমি আমার সেই প্রাণ প্রিয় রোগীদের কাছেও দো'আ প্রার্থনা করছি।
ইচ্ছায় হোক আর ইচ্ছার বিরুদ্ধে আপনাদের সাথে কোন অন্যায় আচরন করে থাকলে আমাকে আপনারা নিজগুনে ক্ষমা করে দো'আ করবেন আমি যেনো সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আবার আপনাদের সেবাদান করতে পারি, আল্লাহু আমীন।।


(ইনডেমনিটি (দায়মুক্তি) বন্ডে স্ই করছেন ডাঃ মেহেদী হাসান)
সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দ ও আমার পরম আত্নার আত্নীয় বন্ধুরা, আমার প্রাণপ্রিয় সজ্জন, বিনয়ী,সদালাপী ডাক্তার কবি বন্ধুর জন্য আপনারা দো'আ করবেন যেন আল্লাহ তার ওপেট হার্ট সার্জারি সুন্দর ভাবে সুসম্পন্ন হয় এবং শিঘ্র সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন। কবি মেহেদী হাসানের অসংখ্য প্রকাশিত কবিতার একটি ":হৃদয়ের কান্না" পাঠকদের জন্য উৎসর্গ করলাম।


"হৃদয়ের কান্না"
ডাঃ খন্দকার মেহদী আহ্সান।
**************************
যখন তোমার নয়ন হতে
অশ্রুধারা বৃষ্টি হয়ে ঝরে
তখন মনে হয় ও বৃষ্টি
তোমার নয় আমার...

যখন চার দেয়ালের মাঝে তোমার
অভিব্যক্তি গুলি হৃদয় অভ্যন্তরে
না বলা যাতনা কান্না হয়ে ঝরে
তখনও মনে হয় ও কান্না তোমার নয় আমার...

যখন হৃদয় চিরে রক্ত ঝরে পড়ে
তোমার হৃদয়ের আঙিনায়
তখনও মনে হয় ও রক্ত
তোমার নয় আমার...

যখন হৃদয় চেরা রক্ত গলে দু'চোখ ফেটে
বের হয়ে আসে ফোঁটা ফোঁটা অশ্রু
তখনও অনুভব করি হৃদয় চেরা অশ্রু
তোমার নয় আমার..

যখন তোমার দু'নয়ন বেয়ে
বের হয়ে আসে অব্যক্ত যন্ত্রণা
তখনও বোধ করি ওটা
আমারই বৃষ্টি ভেঁজা কান্না...

যখন তোমার ভেঁজা দু'টি নয়ন
তুমি নরম টাওয়েল দিয়ে মুছো
তখন স্পষ্ট ই অনুভব করি আমার হৃদয়ের
অতি কোমল স্থান তুমি স্পর্শ করেছো।।

আরজ গুজারঃ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×