অব্যবস্থাপনার বলি (কবিতা)
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অব্যবস্থাপনার বলি (কবিতা)নূর মোহাম্মদ নূরুজ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক, আকাশ, নদীতে,
হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।
নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,
সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।
বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,
তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।
বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও নয় নিরাপদ,
পায়ে পায়ে লেগে আছে মৃত্যু দূতের পাতা ফাঁদ।
ত্রুটিপূর্ণ বাস ট্রেন আর ভাঙাচোড়া রাস্তা ঘাট,
লঞ্চগুলির ফিটনেস নাই সাথে আছে যানজট।
এত কিছুর পরেও মানুষ চলছে এসব গাড়িতে
তা না হলে সাধ্যি কার পারে তাদের মারিতে।
নদীর মাঝে লঞ্চ ডুবিতে লাশ হয়েছে তাজা প্রাণ,
নিখোঁজ আছে অনেক মানুষ কাঁদতে আছে তার স্বজন।
অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,
দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন