somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নুসরাত ইমরোজ তিশা একটি জনপ্রিয় বাংলাদেশী মডেল ও অভিনেত্রী যিনি টেলিভিশন ধারাবাহিকে সঙ্গে তার কর্মজীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই, তিশা তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। তিশা বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মেরিল লিপজেলের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে যাত্রা শুরু করেন তিশা। এরপর একে একে কোকাকোলা, সিটিসেল আর কেয়া সাবানের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। টিভি বিজ্ঞাপনের পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিশা। ২০০৯ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’র মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিজেকে মেলে ধরেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে অভিনয়ে নিয়মিত থাকলেও প্রথম সিনেমার পর খুব কমই বড় পর্দায় তাকে পাওয়া গেছে। গত ১০ বছরে তিশার মাত্র ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রতীক্ষায় রয়েছে একটি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭) এবং হালদা (২০১৭)। গত বছর (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর অষ্টম সিনেমা ‘মায়াবতী’। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি একযোগে সারাদেশে ২২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। আজ তার জন্মদিন। ১৯৮২ সালের এ দিনে তিনি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


নুসরাত ইমরোজ তিশা ২০ ফেব্রুয়ারি ১৯৮৬ সালে রাজশাহী বিভাগের এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিশার বাবা এনামুল হক এবং মা শাহীন মাহফুজা । বাবা মা আর এক ভাই নিয়ে তিশার পরিবার । জন্ম রাজশাহীতে হলেও তিশার বেড়ে ওঠা ঢাকতেই । তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মিডিয়া এবং কমিউনিকেশান ভিষয়ে পড়াশোনা শেষ করেছেন। ছোটবেলায় বাবা মায়ের ইচ্ছে অনুযায়ী মিডিয়ার প্রতি আগ্রহ তৈরি হয় তিশার। বাবাকে প্রচন্ড রকম ভালবাসতেন তিনি। বাবার সাথে তার খুবই বন্ধুর মত সম্পর্ক ছিল তার এবং বাবার অনুপ্রেরনার কারনেই একটা সময় স্বপ্ন দেখতে শুরু করেন মিডিয়ায় কাজ করার। টেলিভিশনের মাধ্যমেই ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ হয়। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। গান করতে করতেই ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা আর আহসান হাবীবের প্রযোজনায় সাতপেড়ে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয় করেন। তিশা, রুমানা, নাফিজা ও কণা এই চারজন গঠন করেন ব্যান্ডদল অ্যাঞ্জেল ফোর। যদিও সে ব্যান্ড দলটি বেশিদূর এগোতে পারেনি। ২০০৩ সাল থেকে নাটকে অভিনয়ের ব্যস্ততা আর অন্য সদস্যরা যে যার কাজে ব্যস্ত থাকায় দলটি ভেঙে যায়। ১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবীব।


২০১৪ সালে তিনি দীর্ঘ ৬ বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায় ।২০১৬ সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। ৬ই মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরিফিন শুভ। শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। ২০১৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাকে তাহসানের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকী নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছাদূত হন এবং আটটি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। তিশা বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকীর আহমেদের ফাগুন হাওয়ায় (২০১৯) ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন। তিশা ২০১৩ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪০ তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুই বছরের জন্য প্রথম বাংলাদেশের দক্ষিণ কোরিয়া এর শুভেচ্ছাদূত নিযুক্ত করা হয়েছিলেন।


ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালের অক্টোবরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিশার অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার হয়। তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত ছিলেন। এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি ২০১৬ সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করে পপকর্ন ডিজিটাল। তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তার প্রিয় চলচ্চিত্র হল ন্যাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়া স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিঅ্যান মুরের করা চরিত্রটি তার পছন্দের চরিত্র। আজ তিশার জন্মদিন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×