somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধনের ৮০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তামিল বংশোদ্ভূত ভি বিশ্বানাধন একজন ভারতীয় চিত্রশিল্পী। এই চিত্রশিল্পী তার আঁকা ছবিতে দেশে-বিদেশে সমালোচকদের দৃষ্টি কেড়েছেন। বিশ্বনাধন চোলামান্ডালাম শিল্পী পল্লীর একজন প্রতিষ্ঠাতা সদস্য। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদী ধারার নিদর্শন হিসেবে তার চিত্র দেশ ও বিদেশের বেশ কয়েকটি জাদুঘরের স্থায়ী সংগ্রহে স্থান পেয়েছে। তিনি শিল্প ও চিত্রকলা বিষয়ে বিভিন্ন তামিল সাময়িকীতে প্রচুর লেখালেখি করেছেন। সত্তুরের দশকে তিনি শিল্প নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেন - 'কালার এন্ড ফর্ম' (১৯৭২), 'এজুথু' (১৯৭৩) এবং 'স্যান্ড' (১৯৭৭)। ১৯৪০ সালের আজকের দিনে তিনি ভরতের কেরালায় জন্মগ্রহণ করেন। আজ তার ৮০তম জন্মবার্ষিকী। ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধনের ৮০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


ভি বিশ্বনাধন ১৯৪০ সালের ২৭ ফেব্রুয়ারি ভরতের কেরালায় জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা নিজের শহরেই। এরপর তিনি ভারতের চেন্নাইয়ের গভর্নমেন্ট কলেজ অব আর্টস অ্যান্ড ক্রাফ্ট্স-এ অধ্যয়ন করেন। শুরু থেকেই তিনি নিজের কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছেন ভিন্নসুর। ফলে তার প্রতি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ হয়। ১৯৬৬ সালে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় চেন্নাইয়ে। পরবর্তীকালে ভারতের বিভিন্ন শহরে তিনি একক প্রদর্শনী করেন। ভারতের যে সব স্থানে তার একক চিত্র প্রদর্শনী হয়ে প্রশংসিত হয়েছে সে সব জায়গার মধ্যে রয়েছে বাঙ্গালুরু। ওখানে ১৯৬৭ সালে তার একক প্রদর্শনী হয়। এরপর ১৯৭১ সালে মুম্বাই-এ, ১৯৭৪ সালে নয়াদিল্লিতে প্রদর্শিত হয় তার চিত্র। বিভিন্ন সময়ে তার আঁকা ছবি বিদেশেও প্রদর্শিত হয়েছে। ভারতের বাইরে তার উল্লেখযোগ্য চিত্রপ্রদর্শনীর প্রথমটি হয় ১৯৬৮ সালে প্যারিস-এ। এরপরের বছর অর্থাৎ ১৯৬৯ সালে ডেনমার্ক, ১৯৭৪ সালে ইতালি এবং ১৯৭৫ সালে জার্মানিতে।


ভি বিশ্বনাধন চোলামান্ডালাম শিল্পী পল্লীর একজন প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শিল্প ও চিত্রকলা বিষয়ে বিভিন্ন তামিল সাময়িকীতে প্রচুর লেখালেখি করেন। সত্তরের দশকে তিনি শিল্প নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এগুলো হলো ১৯৭২ সালে ‘কালার অ্যান্ড ফর্ম’, ১৯৭৩ সালে ‘এজুথু’ এবং ১৯৭৭ সালে ‘স্যান্ড’। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদী ধারার নিদর্শন হিসেবে তার চিত্র দেশ ও বিদেশের কয়েকটি জাদুঘরের স্থায়ী সংগ্রহে স্থান পেয়েছে। অনেক শিল্পীর কাছে তিনি হয়ে ওঠেন অনুসরণযোগ্য। তার তুলির আঁচড় এই শিল্পে যে ভিন্নমাত্রা যোগ করেছে তা অনেকের কাছে শিক্ষণীয় হয়ে ওঠে। তিনি তার কর্মের মাঝেই উজ্জ্বল হয়ে আছেন। এই উপমহাদেশে তাকে আধুনিক চিত্রকলার অন্যতম একজন হিসেবেও মূল্যায়ন করা হয়। আধুনিক চিত্রকলার এই শিল্পীর আজ ৭৯তম জন্মবার্ষিকী। ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধনের ৮০তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×