somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদের ১৮তম (!) জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃৎ নাট্যজন মামুনুর রশীদ। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষণীয়। অন্যদিকে চলচ্চিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। মামুনুর রশীদ নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রে অভিনয়েও বেশ সময় দিচ্ছেন। তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে মুক্তির প্রতীক্ষায়। নতুন করে যুক্ত হয়েছেন বেশ কয়েকটি চলচ্চিত্রের সঙ্গেও। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার অভিনয় ঘিরেও রয়েছে তার ব্যস্ততা। মামুনুর রশীদের নাটকের সঙ্গে ভালোবাসা ও যোগাযোগের শুরু একেবারে বাল্যকালেই। কিন্তু সেটা তখন ছিল শখের ব্যাপার। নাটকের প্রতি তার আশৈশব এই আগ্রহ পেশাদার রূপ পায় যখন তিনি কলেজের ছাত্র। ১৯৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তানে টেলিভিশনের জন্য নাটক লিখতে শুরু করেন যার বিষয়বস্তু ছিল মূলত পারিবারিক। সে সময় কমেডি নাটকও তিনি লিখতেন। নাট্যশিল্পের প্রতি তার প্রকৃত ভালোবাসা শুরু হয় টাঙ্গাইলে তার নিজ গ্রামে যাত্রা ও লোকজ সংস্কৃতির সঙ্গে তার নিবিড় পরিচয়ের সূত্র ধরে। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। সেই সময়টাও তার নাট্যচর্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। সে সময় কলকাতায় নাটক দেখা তার নাট্যজীবন বিকাশের পথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে তিনি জানান। এই অনুপ্রেরণা থেকেই ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে ফিরে তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে, শ্রেণি সংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্ত্বার অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক রচনা ও নাট্য পরিবেশনা বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশীদকে একটা আলাদা স্থান করে দিয়েছে। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভুষিত হন। আজ নাট্যজন মামুনুর রশীদের ৭২তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের আজকের দিনে তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জন্মগ্রহণ করেন। লিপিয়ার বর্ষে তার জন্ম হওয়ায় প্রতিবছর তার জন্মদিন পালিত হয় না। চার বছর পরপর গুণী এই শিল্পীর জন্মদিন উদ্​যাপনের সুযোগ আসে। সে হিসেবে ২৯ ফেব্রুয়ারি তাঁর ১৮তম জন্মদিন! বয়স ৭২ বছর।দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদের ১৮তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা


মুনুর রশীদ ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় ছিলেন পোস্ট মাস্পার। ষাটের দশকে তিনি চলে আসেন ঢাকায়। ঢাকার পলি্টেকনিক ইনিস্টিটিউটে তার লেখা পড়া। তার বাবার অভিপ্রায় ছিল তিনি যেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হন। কিন্তু তার ভেতর অভিনয়টাই প্রবলভাবে জেঁকে বসে। গ্রামের সোহরাব-রুস্তম যাত্রা দেখে অভিনয়ের প্রতি আগ্রহী হন মামুনুর রশীদ। সেই মোহ থেকে আর বের হতে পারিনি। ১৯৬৪ সালে টিভি নাটকে তার অভিনয় শুরু। সেই নাটকের নাম ছিল ‘একতালা দোতলা’। এরপর ১৯৬৭ সালের দিকে নিজেই টিভি নাটক লেখা শুরু করেন। তখন একই সঙ্গে অভিনয় এবং নাটক লেখা দুটোই চলতে থাকে। সেই সময় আবদুল্লাহ আল মামুনসহ কিছু মানুষের সহযোগিতায় রেডিওতে নাটক করার সুযোগ পান। সেই সময় রেডিওতে নাটক করতে গেলে কমপক্ষে তিন দিন রিহার্সেল করতে হতো। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং জড়িত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। মুক্তিযুদ্ধকালীন তিনি তার প্রথম রচিত নাটক ‘পশ্চিমের সিঁড়ি’ কলকাতার রবীন্দ্রসদনে মঞ্চায়নের চেষ্টা করেন; কিন্তু তার আগেই ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনতা অর্জন করায়, নাটকটি আর তখন অভিনীত হয় নি। পরে নাটকটি ১৯৭২ সালে বাংলাদেশে অভিনীত হয়। সেই সময়টাও তার নাট্যচর্চ্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। ১৯৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে ফিরে সে সময়ই তিনি যুক্ত হয়ে পড়েন এ দেশের নাট্য আন্দোলনে।তিনি তৈরি করেন তার আরণ্যক নাট্যদল। তখন তার ধারণা ছিল, কলকাতার মতো ঢাকায়ও নিয়মিত মঞ্চনাটক হয়। কিন্তু ঢাকায় সেভাবে নিয়মিত নাটক মঞ্চস্থ হয় না। মামুনুর রশিদ স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলনের পথিকৃত। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা লক্ষনীয়। শ্রেণী সংগ্রাম তার নাটকের এক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।


মামুনুর রশীদ নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন। তাকে এ সম্মাননা প্রদান করেছে 'স্বপ্ন কুঁড়ি' নামের একটি সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন। নাট্যজন মামুনুর রশিদ সত্যেন সেন সম্মাননা পদকে ভূষিত হয়েছেন এবং ২০১২ সালে নাট্যকলায় বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভুষিত হন। এছাড়াও মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মামুনুর রশীদ। সম্প্রতি গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে স্কুলের হেডমাস্টার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। গত ৩ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। অনেক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। বর্তমানে সুস্থ্য আচেন। দেশীয় নাট্যাঙ্গনের অন্যতম পুরোধা বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ ৭২ বছরে পা রাখলেন আজ। বয়স ৭২ হলেও জীবনে মাত্র ১৮ বার জন্মদিন পেয়েছেন তিনি। দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদের ১৮তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×