জন্মদিনে ব্লগ ভাবীর অভিমান !!
০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ ভাবী জন্মদিনে গেছে বাপের বাড়ি,
এমন দিনে ভাইয়ের সাথে দিলেন কেন আড়ি?
ভাইটি আমার ঘরে একা শুয়ে কাটায় দিন,
ঘুমের ঘোরেও বিরহে তার বুক করে চিন চিন !!
ব্লগেতে জানি সবাই তাদের সুখের পরিবার
হাসি খুশি সদাই থাকে মুখ করেনা ভার!
ডানা কাটা পরী ঘরে পরী যে তার নাম।
খুশি তাকে রাখতে গিয়ে ঝরায় মাথার ঘাম।
এমন দিনে ভাইটি একা পরীও নাই সাথে
আদর করে কেইবা তাকে অন্ন দিবে পাতে!!
ভাবীর সাথে পরী গেছে বিরাণ লাগে ঘর।
এত দিনের ভালোবাসা কেন করে দিলো পর।
কিবা এমন কারণ ছিলো তাহার রাগের পিছে
খুঁজতে গিয়ে অবাক হলাম কথা যে নয় মিছে।
ভাবীর কথা জন্ম দিনে খাবে বাসায় ব্লগের সব ভাই,
ভাইটি কথায় সায় দিলোনা, বলে এত টাকা নাই!!
ভাবী বলে ব্লগের সাবাই ভাবী বলে ডাকে
দেবর ভাসুর দাওয়াত না করে সে কেমনে ঘরে থাকে !!
থাকো তুমি ঘরে একা সাথে যাবে পরী
আসবো সেদ্নি্ যবে তুমি বলবে আমায় সরি!!
এমনি কেরে দিন যে গেলো রাতও হলো পার,
এদিক ওদিক দুুদিকেতেই বন্ধ যে আহার।
ভাইকে বলি বলে দাও্না দাওয়াত তুমি দিবে
আমাদের ভূরিভোজে ভাবী শান্তি পাবে।
হয়তো তোমার কষ্ট হবে খরচা হবে মেলা
তার পরেও ঘুঁচে যাবে ভাবীর মনের জালা।
পরী আবার হাসবে সুখে তোমাদেরই মাঝে
জানিনা পরের বারে কে মরে কে বাঁচে!!
বয়স হয়েছে মাঝে মধ্যে বকা ঝকা করি
তাই বলে কি আমার সাথে দিতে হবে আড়ি?
ভালোবাসি সবাইকে আমরা ব্লগে যারা আছি
এমনি যেন সুখে দুঃখে সবার মনে বাঁচি।রচনাকালঃ ৭ মার্চ, সুরভী ভাবীর জন্মুদিন্
উৎসর্গঃ ব্লগ ভাবী
নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল
ফেসবুক লিংক [email protected]
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন