নূর মোহাম্মদ নূরু

নতুন আতংকের এক নাম নোভেল করোনা।
ভাইরাস বলে জানি যাকে ধরে ছাড়েনা।
চীন থেকে উঠে এসে রাজ করে বিশ্বময়,
জানিনা কখন জানি যম এসে হানা দেয়।
রক্ষা নাই নিস্তার নাই যাকে ছোঁয় করোনা,
পিতা পুত্র পরিবার কেউ কাছে ঘেষেণা।
লাশ হলো প্রিয়জন বিদেশেতে বিভূয়ে,
কিযে ব্যাথা বুকে বাজে প্রীয়জন হারায়ে।
কত শত মারা যাবে লাশ হবে বেশুমার,
আছে কেউ ধরাধামে করোনাকে রুখিবার?
হিংস্রতার তাণ্ডবে বিরাণ হবে জনপদ,
দেশ থেকে দেশান্তরে ছুটছে যে সে শ্বাপদ।
বিশ্বেময় ছড়িয়েছে ঘাতক নোভেল করোনা
গজব সৃষ্টি কর্তার, এটা অনেকেই মানেনা।
সাস্তি এ যে মানবের অসীমের অবাধ্যতার,
সময় আছে এখনও ভুল ত্রুটি সুধিবার।
পানা চাও খোদার কাছে মাগো তার রহমত,
ক্ষমা করে দিতে পারে যদি পাতো দুই হাত।
ফিরিয়ে নাও করোনা গজব তুমি দিও না,
দয়াময় করোনা যেন মোদের ক্ষতি করেনা।
প্রকাশকালঃ ঢাকা, ৯ মার্চ ২০২০ ইং
আসুন করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করি ও যত পারি শেয়ার করি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
[email protected]
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


