somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন এর ২৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রখ্যাত ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার, সাহিত্য সমালোচক গ্রাহাম গ্রিন। ব্যাপক জনপ্রিয়তার সঙ্গে সাহিত্যিকের স্বীকৃতি তাকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেয়। আধুনিক বিশ্বের নৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলোর সাদৃশ্য ও বৈপরীত্বের প্রতিচ্ছবি তার রচনায় ফুটে ওঠে। রোমান ক্যাথলিক ঔপন্যাসিক পরিচয়টি পছন্দ না হলেও তার অসংখ্য লেখার বিষয়বস্তুই ছিল ক্যাথলিক ধর্মীয় বিষয়বস্তু। এগুলোর মধ্যে ব্রাইটন রক, দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি, দ্য হার্ট অব দ্য ম্যাটার এবং দি এন্ড অব দি অ্যাফেয়ার উল্লেখযোগ্য। ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভের পর গ্রিন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। দি টাইমস পত্রিকায় তিনি সহ-সম্পাদক ছিলেন। একটি অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে গ্রিন ১৯৬৬ সালে দেশ ত্যাগ করেন। ১৯৮১ সালে তিনি জেরুজালেম পুরস্কারে ভূষিত হন গ্রাহাম গ্রিন। ১৯৯১ সালের আজকের দিনে সুইজারল্যান্ডের ভেভেতে পরলোকগমন করেন গ্রাহাম গ্রিন। আজ এই লেখকের ২৯তম মৃত্যুবার্ষিকী। ঔপন্যাসিক গ্রাহাম গ্রিন এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


গ্রাহাম গ্রিন ১৯০৪ সালের ২ অক্টোবর ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে জন্মগ্রহণ করেন। তার পিতা চার্লস হেনরি গ্রিন এবং মাতা মেরিওন রেমন গ্রিন। ছোট বেলায় মানসিক ব্যাধি বাইপোলার ডিজঅর্ডারেও ভুগেছেন তিনি যার প্রভাব তার লেখায় বেশ স্পষ্ট। স্কুলে থাকতেই বেশ কবার আত্মহত্যার চেষ্টা চালান তিনি। ১৯২২ সালে গ্রিন ব্রিটেনের কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে সাময়িকভাবে সম্পৃক্ত হন। ১৯২৭ সালে তিনি ভিভিয়েন নাম্নী এক রমণীকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান ছিলো। কিন্তু এক সময় তিনি ভিভিয়েনের কাছ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন। তবে ক্যাথলিক ধর্মানুসারী হওয়ায় তিনি বিয়ে বিচ্ছেদ ঘটাননি বা আবার বিয়ে করেননি।


(ভারতীয় ঔপন্যাসিক রসিপুরম কৃষ্ণসোয়ামি আয়ার নারায়ণস্বামীর সাথে ১৯৫৭ সালে বিবিসি স্টুডিওতে গ্রাহাম গ্রিন)
বিশ্বখ্যাত কবি-সাহিত্যিক কিংবা বড়লেখক হয়েও গুপ্তচরের ভুবনে বিচরণ করেছেন অনেকেই। গ্রাহাম গ্রিনও গুপ্তরচরবৃত্তির সাথে যুক্ত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে গ্রিন লেখক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এমআই-৬ তাকে রিক্রুট করে। অতঃপর গ্রিনকে সিয়েরালিওনে পাঠানো হয়। সেখানে গুপ্তরচরবৃত্তির ফাঁকে তিনি মিনিস্ট্রি আর কিয়ার এবং দ্যা হার্ট অব দ্যা ম্যাস্টার নামে দু’টি গ্রন্থ লেখেন। দ্য কনফিডেনশিয়াল এজেন্ট, দ্য থার্ড ম্যান, দ্য হিউম্যান ফ্যাক্টর, আওয়ার ম্যান ইন হাভানা, দ্য কোয়াইট আমেরিকান প্রভৃতি রচনায় তিনি আন্তর্জাতিক রাজনীতি এবং গুপ্তচরবৃত্তির বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন।


গ্রাহাম গ্রিন তার বন্ধু কিম ফিলবির আত্মজীবনী মাই সাইলেন্ট ওয়ার-এর মুখবন্ধে লিখেছিলেন, আমাদের মধ্যে এমন কে আছে যে দেশের চেয়ে বড় কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশ্বাসঘাতকতা করেনি। পরে এমআই-৫ এর পক্ষ থেকে এমআই-৬ কে বলা হয়, আওয়ার ম্যান ইন হ্যাভানা বাইটির মধ্যে কিছু গোপন তথ্য ফাঁস করার দায়ে গ্রাহাম গ্রিনের বিচার হওয়া উচিত।


সুখ্যাতিমান লেখক হিসেবে যশ কুড়ানে গ্রাহাম গ্রিন ১৯৯১ সালের ৩ এপ্রিল সুইজারল্যান্ডের ভেভেতে পরলোকগমন করেন। মৃত্যুৃকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। আজ এই লেখকের ২৯তম মৃত্যুবার্ষিকী। ঔপন্যাসিক গ্রাহাম গ্রিন এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×