
আজ ১লা বৈশাখ ১৪২৭ নববর্ষ আর একুশে টেলিভিশনের বিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী। ষড়যন্ত্র আর নানা চড়াই উৎরাই পেরিয়ে ২১বছরে পদার্পন করলো গণমানুষের প্রিয় চ্যালেল একুশে টেলিভিশন। ২০ বছর আগে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের গণমাধ্যম দিগন্তের সূচনা করে একুশে টেলিভিশন। উদ্বোধন করেন তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সত্য আর সুন্দরের পূঁজারী হিসেবে গতানুগতিকতার প্রথা ভেঙ্গে এদিন পথ চলা শুরু করে একুশে টেলিভিশন। একুশ শতকের প্রগতিশীল চিন্তা আর ভাবনাকে সঙ্গী করে তথ্য ও বিনোদনের নতুন দুয়ার উন্মোচন করতে পালিত হবে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে টেলিভিশন কার্যালয়ে সীমিত রাখা হবে এবারে অনুষ্ঠানমালা।

একুশে টেলিভিশর শুরু থেকেই মানুষের স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও নির্মল বিনোদনের মাধ্যমে জয় করেছে কোটি মানুষের আস্থা। বিশেষ বিশেষ দিবসে দর্শক-শ্রোতাদের কাছে বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে হাজির হচ্ছে একুশে টেলিভিশন। এরই ধারাবাহিকতায় এবং দর্শকদের চাহিদা বিবেচনা করে একুশে টেলিভিশন তার অনুষ্ঠানমালায় নিয়ে আসছে ব্যাপক পরিবর্তন। একুশে টেলিভিশনের সংবাদসহ নিয়মিত অনুষ্ঠানে আসছে এই পরিবর্তন। এছাড়াও চলতি অনুষ্ঠানগুলো ঢেলে সাজানো হয়েছে এবং আরও নতুন নতুন বিনোদনমূলক ও তথ্যভিত্তিক অনুষ্ঠান, নাটক, চলচ্চিত্র দর্শকদের উপহার দেয়ার প্রতিশ্রুতি থাকছে। এই পরিবর্তনে দর্শক চাহিদা প্রাধান্য দেয়া হয়েছে।’

একুশের সাথে কোটি মানুষের ভালোবাসায় সফলভাবে একযুগ অতিক্রম করে পদার্পণ করলো ২১ বছরে । আমরা প্রিয় এই চ্যানেলের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
[email protected]
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




