এবার তোরা মানুষ হ !!
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার তোরা মানুষ হ !!নূর মোহাম্মদ নূরু
আল্লাহ রসুল (সঃ) ভুলে গিয়ে অহমিকা করেছো জাহির
অফুরন্ত ক্ষমতা নিয়ে ঘর থেকে কেন হওনা বাহির?
পর্যুদস্ত মানব জাতি অদৃশ্য এক কঠিন রোগে
প্রতিষোধক নাইকো যাহার অন্তহীন কষ্টে ভোগে ।
কোথায় তোমার বজ্র নিনাদ দেখাও দেখি এবার তবে!
ক্ষমতা তোমার আছে কত এবার তা বোঝা যাবে!
মুখে শুধুই বড় বোল হেন করেঙ্গা তেন করেঙ্গা
করোনা এসব ধার ধারেনা বাগে পেলে নেহি ছারেঙ্গা।
গরীব মানুষ অনাহারে পরিজনের আহার নাই
হাত পাতে জঠর জালায় বাচতে হলে খাবার চাই।
গরীবের ত্রানের চালে বাড়াও তোমার কালো হাত
ধরা পড়ে অবশেষে খুয়ালে যে তোমার জাত।
হাত পা থাকলেই হয় না মানুষ না থাকিলে মান আর হুস
সময় এখন হুস ফেরাবার যদি তোরা বুঝতে পারিস।
সময় আছে বুঝতে শেখ মা্নুষ তুমি তুচ্ছ অতি
পাপাচার ভুলে গিয়ে ধর্ম কর্মে হওগো মতি।
যতই করো ফালা ফালি লাটাই কিন্তু তারি হাতে
তাইতো বলি দয়া মাগো সকাল বিকাল সন্ধ্যা রাতে।
সৃষ্টিকর্তা দয়ার সাগর বান্দাকে সে ভালোবাসে
ইচ্ছা নয় তাহার কভু মানবের জীবন নাশে!
কষ্ট ক্লেশ যাহা আসে আমাদের কর্মদোষে
ফিরতে হবে তাহার কাছে ক্ষনিকের এইজীবন শেষে।
নিজের বলে নাইরে কিছু সব এবার ভুলে যা
হাত পা ওয়লা প্রাণি গুলো এবার তোরা মানুষ হ!প্রকাশ কালঃ ঢাকা ১৫ এপ্রিল ২০২০ ইং
উৎসর্গঃ নীল সাধু ভাইকে যিনি ঝুঁকির মধ্যে থেকেও অসহায় মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছেন নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল
ফেসবুক লিংক [email protected]
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও...
...বাকিটুকু পড়ুন
যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী...
...বাকিটুকু পড়ুন