আমার একটি খুব প্রিয় কবিতাঃ প্রকৃত দাতা
২৩ শে জুন, ২০২০ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রকৃত দাতাকালিদাস রায় 
দাতার প্রধান জাফর নিত্য দান করে দুঃখী জনে,
তাহার তুল্য নাহি বদান্য বিশ্বাস মনে মনে |
একদা সহসা উদ্যানমাঝে সান্ধ্যভ্রমণ কালে,
হেরে তার দাস ক্ষুধায় কাতর বসে আছে আলবালে |
দিবস শেষের তিনখানি রুটি প্রাপ্য আহার তার
একে একে দিল কুকুরের মুখে,–বিচিত্র এ ব্যবহার !
কহিল জাফর, ‘ওরে কিঙ্কর, সারাদিন উপবাসী,
দিবস শেষের খাদ্য তাও কুক্কুরে দিলি হাসি ?’
চমকি বান্দা জোড় হাতে কয়,– ‘মানুষ হয়েছি ভবে,
আজিকে ভাগ্যে না হয় আহার, কালি পুনরায় হবে |
খোদার এ জীবে আহার কে দিবে ? ক্ষুধায় বাঁচাবে কেবা ?
মোরা যে ধরাতে এসেছি করিতে নিখিল জীবের সেবা |’
কহিল জাফর আঁখি ছল ছল– ‘ আবিসিনিয়ার দাস,
আজিকে দর্প করিলি চূর্ণ, ছিঁড়ে দিলি মোহ-পাশ |
গুরুর মন্ত্র কানে দিলি তুই, দে রে কোল, বুকে আয় ;
দুর্দিনে ধীর সেরা দানবীর তুই দীন-দুনিয়ায় |
রাজকোষ যে বা মুক্ত করেছে দাতা নাহি কই তারে,
সেই ত্যাগ-বীর বুকের রুধির হেলায় যে দিতে পারে |
রে চির বান্দা, নহিস বনদী– দিলাম মুক্তি প্রাণ,
এই বাগিচার মালিক হইয়া প্রাণ ভরে কর দান |এবার মূল্যান করুন নিজেকে, আপনি কেমন দাতা!নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল
ফেসবুক [email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন