somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

কবি, প্রাবন্ধিক, গল্পকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ারের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২৪ শে জুন, ২০২০ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবিদ আনোয়ার বাংলাদেশের একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার ও বেতার-টিভির তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর গীতিকার। খোন্দকার নুরুল আলম, বশির আহমদ, সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, অণুপ ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দীসহ পঞ্চাশ দশকোত্তর বিখ্যাত শিল্পীদের কণ্ঠে শতাধিক গান প্রচারিত হচ্ছে। তিনি ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। আবিদ আনোয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের বিহারে অবস্থিত চাকুলিয়া ক্যাম্প থেকে বিশেষ কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নিয়ে ৩ নম্বর সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। কিশোরগঞ্জ এলাকায় ধূলদিয়া রেলসেতু অপারেশন এবং ভাঙা সেতুর পাড়ে পরবর্তী যুদ্ধ পরিচালনায় তিনি প্রভূত সাফল্য প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধের পর আবিদ আনোয়ার গণবাহিনীর কমান্ডার হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ মহকুমা (বর্তমানে জেলা) এলাকায় গণবাহিনীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহের দায়িত্ব পালন করেন। এ কাজে তাঁর পূর্বসূরী ছিলেন পর্যায়ক্রমে ক্যাপ্টেন মতিউর রহমান ও লেফটেন্যান্ট সাদেক।বাংলা কবিতায় অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান এই কবি। আজ কবি আবিদ আনোয়ারেরস৭০তম জন্মবার্ষিকী। ১৯৫০ সালের আজকের দিনে তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। কবি, গল্পকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ারের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।


আবিদ আানোয়ার ১৯৫০ সালের ২৪ জুন কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ আজিমউদ্দিন এবং মাতা হাসিনা বেগম। ১৯৬৬ সালে কটিয়াদী হাইস্কুল থেকে মাধ্যমিক, ১৯৬৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসৌরী-কলাম্বিয়া থেকে সাংবাদিকতায়ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তার রচিত প্রকাশিত গ্রন্থ ও সাহিত্যকর্মের মধ্যে রয়েছেঃ কবিতা
আটকে আছি মধ্যনীলিমায় ২০০৯, নির্বাচিত কবিতা ২০০৫, কাব্যসংসার ২০০৩. কাব্যসংসার, বর্ধিত সংস্করণ ২০০৫, খড়বিচালির বৃক্ষজীবন ২০০১, স্বৈরিণীর ঘরসংসার ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ১৯৯৮; তৃতীয় সংস্করণ, ২০০১), মরা জোছনায় মধুচন্দ্রিমা ১৯৯২
প্রতিবিম্বের মমি ১৯৮৫।
প্রবন্ধ-গবেষণা
বাংলা কবিতার আধুনিকায়ন ১৯৯৭ (দ্বিতীয় সংস্করণ, ২০০৪, তৃতীয় সংস্করণ ২০১৮), চিত্রকল্প ও বিচিত্র গদ্য ২০০৫।. বরেণ্য কবিদের নির্মাণকলা ২০১৫, ছন্দের সহজপাঠ ২০১৮, আমার মুক্তিযুদ্ধ: রাজপথ থেকে রণাঙ্গন ২০১৫।
গল্পঃ
তিন পাখনার প্রজাপতি ২০০৬
শিশুসাহিত্য
শিশুতোষ সাহিত্যেও তার বিশেষ অবদান রয়েছে।
মশার মেয়ে পুনপুনি ২০১২. সৃষ্টিছাড়া ত্রিশটি ছড়া ১৯৯৯. আগল-ভাঙা পাগল ছড়া ১৯৯২ তার উল্লেখযোগ্য শিশু সাহিত্য।
সম্পাদনা
আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতা (২০০০)। আহসান হাবীবের নির্বাচিত কবিতা, বাংলা একাডেমি, ২০১৮।


সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য কবি আবিদ আনোয়ার অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন যাথাঃ বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার (২০১২), শিশু সাহিত্যে অবদানের জন্য সুকুমার রায় সাহিত্য পুরস্কার (২০০৬), সাহিত্যকর্মের জন্য স্বাধীনতার রজত জয়ন্তী স্মারক পুরস্কার [সৈয়দ নজরুল ইসলাম পদক] (১৯৯৭). বৃহত্তর ময়মনসিংহ সমিতির সংবর্ধনা (১৯৯৭). সাহিত্যকর্মের জন্য রাইটার্স-এর স্মারক পদক ও সংবর্ধনা (১৯৯৬), বৈজ্ঞানিক গবেষণা ও কারিগরি প্রকাশনার জন্য রাষ্ট্রপতি পদক (১৯৭৯)।
আন্তর্জাতিক পুরস্কার সমূহঃ
বাংলাদেশ বেতারের প্রোফাইলভিত্তিক ইংরেজি স্ক্রিপ্ট রচনার জন্য কমনওয়েলথ পুরস্কার, ২০০৮, বাংলাদেশ বেতারের ডিজিটাইজেশন-সংক্রান্ত ইংরেজি স্ক্রিপ্ট রচনার জন্য কমনওয়েলথ পুরস্কার, ২০০৫. ইউএসএআইডি’র বিশেষজ্ঞ দল কর্তৃক প্রদত্ত ‘অ্যাবলেস্ট সায়েন্স জার্নালিস্ট ইন বাংলাদেশ’ খেতাব, ১৯৯২. যুক্তরাষ্ট্রের ‘জাতীয় সাংবাদিকতা বিশেষজ্ঞ সমিতি’র (National Journalism Scholarship Society of America - Kappa-Tau-Alpha) সম্মানসূচক সদস্য পদ লাভ (১৯৮৭)। আজ কবি আবিদ আনোয়ারেরস৭০তম জন্মবার্ষিকী। কবি, গল্পকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আবিদ আনোয়ারের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৫০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×