somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষক আনু মুহাম্মদের ৬৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় পরিচিত লেখক আনু মুহাম্মদ। বাম রাজনৈতিক আন্দোলনের কর্মী। বৈষম্যের বিরুদ্ধে সাম্যের কথা বলেন তিনি। তিনি বলেন, সম্পদের সুষম বণ্টনের কথা। ধর্মের নামে সাম্প্রদায়িক বিষবাষ্পের মূলেই আঘাত করেন তিনি। আধুনিকতার মোড়কে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ অর্থনীতির এ অধ্যাপক। মার্কসবাদের কঠিন তত্ত্বকথা আর ‘রাজনৈতিক অর্থনীতি’র জটিল ধাঁধাও তার বর্ণনায় সরল হয়ে হাজির হয় শ্রমজীবী, দরিদ্র জনসাধারণের কাছে। তিনি একজন শিক্ষক।বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। এছাড়া একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগেও শিক্ষকতা করেছেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চ‍া ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। এছাড়াও তিনি অনলাইন পত্রিকা মেঘবার্তার সম্পাদক। আজ এই কৃতি ব্যক্তিত্বের ৬৪তম জন্মবার্ষিকী। ১৯৫৬ সালের আজকের দিনে তিনি জামালপুরে জন্মগ্রহণ করেন। শুভ জন্মদিন অধ্যাপক আনু মুহাম্মদ।


আনু মুহাম্মদ। পুরো নাম আনিসুর রহমান। আনু তার ডাক নাম। দেশ-বিদেশে তার পরিচয় আনু মুহাম্মদ হিসেবে। ১৯৫৬সালের ২২ সেপ্টেম্বর জামালপুরে জন্মগ্রহণ করেন। তবে আনু মুহাম্মদের বেড়ে ওঠা ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ায়। সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ঢাকা কলেজ থেকে আইএসসি পাসের পর তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগরে ১৯৭৬-৭৭ সালে। ঢাকায় লেখাপড়া শেষ করে ১৯৮২ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। তার শিক্ষকতার গণ্ডি ক্লাসরুমের বাইরেও বিস্তৃত বহুদূর। পড়িয়েছেন নৃবিজ্ঞানেও। ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি। উইনিবেগ ও মনিটোবায় ভিজিটিং প্রফেসর ছিলেন। কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলেন ভিজিটিং স্কলার (১৯৯৩)। কমিউনিস্ট জগতের কিউবা ও ভেনিজুয়েলায় সফর করেছেন তিনি। হুগো শ্যাভেজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। সাম্রাজ্যবাদের কড়া সমালোচক এই অধ্যাপক মনে করেন, ‘মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা বা শিক্ষার চেয়ে সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জামের পেছনে পৃথিবীর সম্পদ ব্যয় হয় বেশি। প্রতি বছর ৯০০ বিলিয়ন ডলার খরচ হয় এ খাতে। আর এর ৬০ ভাগ অর্থাৎ ৬০০ বিলিয়ন ডলার খরচ করে একা আমেরিকাই। এর বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা। ২০০৯ সালে দুইটি বহুজাতিক কোম্পানির সঙ্গে জাতীয় তেল সম্পদ উত্তোলনের বিষয়ে চুক্তির উদ্যোগ নেয় সরকার। ‘জনস্বার্থবিরোধী’ সেই চুক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হন আনু মুহাম্মদ। ২০১১ সালে তাকে আটকও করা হয়েছিল। বাংলাদেশে মার্কসীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে পরিচিত লেখক। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধের বই: বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন (১৯৮৩), বাংলাদেশের সমাজ, সময় ও মানুষের লড়াই (১৯৯০), বাংলাদেশের অর্থনীতির চালচিত্র (২০০০), উন্নয়নের রাজনীতি (২০০৬) ইত্যাদি। ব্যক্তিগত জীবনে আনু মুহাম্মদ বিবাহিত। তার স্ত্রী শিল্পী বড়ুয়াও ছিলেন জাহাঙ্গীরনগরের শিক্ষার্থী। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদরে ৬৪তম জন্মবার্ষিকী আজ। শিক্ষক, অর্থনীতিবিদ ও গরেষক আনু মুহাম্মদের জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×