somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মুজিবুর রহমান খাঁ এর ৩৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুজীবুর রহমান খাঁ একজন বাংলাদেশী সাংবাদিক ও সাহিত্যিক। মুজিবুর রহমান খাঁ বিভিন্ন সামাজিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি অল বেঙ্গল অ্যান্টি ফ্যাসিস্ট রাইটার্স গিল্ডের প্রতিষ্ঠাতা সহসভাপতি, বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির (১৯৪৪) সম্পাদক, ভারতের প্রথম গণপরিষদের নির্বাচিত সদস্য (১৯৪৬), পূর্ব পাকিস্তান রেনেসাঁ সোসাইটির প্রতিষ্ঠাতা আহবায়ক (১৯৫৪), পাকিস্তান আর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বুলবুল ললিতকলা অ্যাকাডেমির সহসভাপতিরূপে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের জন্য তিনি পাকিস্তান সরকার প্রদত্ত সেতারা-ই-কায়েদে আজম এবং ১৯৮০ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভ‚ষিত হন তিনি। মুজিবুর রহমান খাঁ ১৯৮৪ সালের আজকের দিনে ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। আজ তার ৩৬তম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মুজিবুর রহমান খাঁ এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

মুজিবুর রহমান খাঁ ১৯১০ সালের ২৩ অক্টোবর নেত্রকোনার উলুয়াটি গ্রামে জন্মগ্রহণ করেন
। তিনি স্থানীয় আঞ্জুমান হাইস্কুল থেকে এন্ট্রান্স ১৯২৮ সালে এবং আনন্দ মোহন কলেজ থেকে বিএ ১৯৩৪ সালে পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ শ্রেণিতে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছু দিন পর তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা ত্যাগ করে ২৪ পরগণার হারুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দেন। পাশাপাশি শুরু করেন সাংবাদিকতা। তিনি ১৯৩৬ সালে কলকাতার সাপ্তাহিক মোহাম্মদীতে সাংবাদিক হিসেবে যোগ দেন। একই বছরের ৩১ অক্টোবর তিনি দৈনিক আজাদে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন এবং সেখানে ১৯৩৯ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। ১৯৩৯ সালে তিনি যুগ্মসম্পাদকের পদ লাভ করেন। ১৯৪৮ সালে সৈনিক আজাদ ঢাকায় আসার পর তিনি একই পদে তার দায়িত্ব পালন করতে থাকেন। পাশাপাশি তিনি ১৯৫৩ সাল থেকে মাসিক মোহাম্মদীর সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৫ সাল পর্যন্ত আজাদ ও মোহাম্মদীতে তার দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পয়গামের সম্পাদক পদে যোগ দেন এবং ১৯৭১ সাল পর্যন্ত এই দৈনিকের সাথে জড়িত ছিলেন। স্বাধীনতা উত্তর ১৯৭৬ সালে দৈনিক আজাদ পুনঃপ্রকাশিত হলে তিনি এই পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতির পদ লাভ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।

মুজিবুর রহমান খাঁ সাহিত্য, ইতিহাস ও মনীষীদের জীবনী ইত্যাদি বিষয়ে লেখালেখি করেছেন। ‘বিলাতে প্রথম ভারতবাসী’ (১৯৩৯) গ্রন্থে তিনি বিলাত সম্পর্কে ভারতীয়দের অভিজ্ঞতা তুলে ধরেন। তার অন্যান্য রচনা হচ্ছে : সাহিত্যের সীমানা (১৯৬৭), সাহিত্য ও সাহিত্যিক (১৯৭১), মহানবী (১৯৮০), আমাদের ইতিহাস, সাহিত্যের বুনিয়াদ ইত্যাদি। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য তিনি পাকিস্তান সরকারের ‘সেতারা-ই-কায়েদে আজম’ পদক লাভ করেন। ১৯৫৪ সালের ২০ অক্টোবর ঢাকায় পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হলে মুজীবুর রহমান খাঁ এর প্রতিষ্ঠাকালীন সভাপতি নির্বাচিত হন। সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮০ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভ‚ষিত হন তিনি। তার মৃত্যুর ৩৫ বছর পর সাংবাদিক, সম্পাদক ও সাহিত্যজন মুজিবর রহমান খাঁকে মননশীলতার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সৈয়দ আলী আহসান সিএনসি পদক’ (মরণোত্তর) দেওয়া হয়েছ। মুজিবুর রহমান খাঁ ১৯৮৪ সালের ৫ অক্টোবর ঢাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাকে ঢাকার বনানী কবরস্থানে সমাহিত করা হয়। আজ মুজিবুর রহমান খাঁ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মুজিবুর রহমান খাঁ এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×