somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্রকুমার মিত্রের ২৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্রকুমার মিত্র। রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম। সামাজিক উপন্যাস, পৌরাণিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্য—সর্বত্র তাঁর অবাধ বিচরণ ছিল। গজেন্দ্রকুমার মিত্রের হাজারের বেশি ছোটগল্প এবং ৫০টিরও বেশি উপন্যাস প্রকাশিত হয়েছে। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘মনে ছিল আশা’ এবং গল্পগ্রন্থ ‘স্ত্রিয়াশ্চরিত্রম’। ১৯৫৯ সালে তাঁর ‘কলকাতার কাছেই’ উপন্যাসটি আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। তাঁর ‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’, ‘পৌষ-ফাগুনের পালা’—এই ট্রিলজি আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস। পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করে। ১৯৯৪ সালের আজকের দিনে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি মারা যান। আজ তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকী। প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক গজেন্দ্রকুমার মিত্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।


গজেন্দ্রকুমার মিত্র ১৯০৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর বৃটিশ ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্যশিক্ষা শুরু হয় কাশীর এংলো-বেঙ্গলী স্কুলে। কলকাতায় ফিরে এসে ঢাকুরিয়া অঞ্চলে গজেন্দ্রকুমার বসবাস শুরু করেন এবং বালিগঞ্জ জগদ্বন্ধু ইনস্টিটিউশনে ভর্তি হন। স্কুল জীবন অতিক্রম করে অতঃপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। আই.এসসি পড়া অসমাপ্ত রেখে বই এর ব্যবসায় যোগ দেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় "মিত্র ও ঘোষ" নামক বিখ্যাত প্রকাশনা সংস্থা স্থাপন করেন। ১৯৪০ সাল পর্যন্ত্ বই বিক্রি করেছেন গজেন্দ্রকুমার। স্কুল শিক্ষা সমাপ্তির কিছু পরেই বন্ধু সুমথনাথের সঙ্গে মাসিক সাহিত্যিক পত্রিকা 'কথাসাহিত্য' শুরু করেন। তাঁর প্রকাশিত উপন্যাস গ্রন্থ সমূহঃ


১। 'রাত্রির তপস্যা' (১৯৫০), ২। 'পাঞ্চজন্য'(১৯৭৯) ৩। 'বহ্নিকন্যা'(১৯৬০), ৩। 'রাই জাগো রাই জাগো' প্রভৃতি। তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প গ্রন্থ হলঃ ১। 'কথা কল্পনা কাহিনী', ২। 'স্বর্ণমৃগ' ৩। ছোটদের জন্য 'রামায়ণ' এবং আত্মজীবনীমূলক গ্রন্থঃম 'আদি আছে অন্ত নেই' লেখকের স্বীকৃতিস্বরূপ গজেন্দ্রকুমার মিত্র কলকাতার কাছেই উপন্য্যাসের জন্য কাদেমী পুরস্কার এবং পৌষ ফাগুনের পালার জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় তার তিরোধান ঘটে। আজ তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকী। প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক গজেন্দ্রকুমার মিত্রের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×