somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২১ ইং বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে জন্ম নিয়েছে প্রায় ৪ লাখ শিশু

০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিদায় নিল ২০২০। শুক্রবার শুরু হয়েছে নতুন বছর, ২০২১। বছরের প্রথম সূর্য হয়ে কারো কারো কোলে এসেছে নতুন অতিথি। নতুন বছরের নতুন সম্ভাবনার বিশ্বে প্রথম দিনে বিশ্বজুড়ে প্রায় ৪ লাখ শিশু জন্ম গ্রহণ করেছে। তবে কতজন শিশু জন্ম নিয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও জানা না গেলেও কতজন জন্ম নিতে পারে তার একটি পূর্বাভাস দিয়েছিল জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)। সংস্থাটি জানিয়েছিল, ওই দিন ৩ লাখ ৭১ হাজার ৫০৪ জন শিশুর জন্ম নেওয়ার কথা।ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালের ১ জানুয়ারি গোটা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু। প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের প্রথম দিনে বিশ্বজুড়ে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু হওয়ার কথা। ২০২১ সালের প্রথম দিনে শিশু জন্মগ্রহণে বাংলাদেশ নবম স্থানে রয়েছ। এদিন দেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ জন শিশু। ২০২১ সালের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরের কোলে থাকা ফিজি দ্বীপপুঞ্জে। আর প্রথম দিনের হিসেবে শেষ শিশুটির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে। সারা বিশ্বে মোট যত শিশু জন্ম নিচ্ছে, তার অর্ধেকই মাত্র ১০ দেশে। তালিকায় সবার উপরে রয়েছে ভারত। ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২১-এ ৫৯,৯৯৫ নবজাতক জন্ম নিয়েছে ভারতে। এরপর যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), মার্কিন যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।


ইউনিসেফের একজিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোরে বলেছেন, ‘নতুন সম্ভাবনার বিশ্বে পা রাখার সুযোগ নিয়ে পৃথিবীতে এল ৩.৭১ লক্ষ নবজাতক। মহামারীর ধাক্কা কাটিয়ে নতুন এক পৃথিবী গঠনের স্বপ্ন দেখচে গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে উঠুক নববর্ষের নবজাতকরা।’ইউনিসেফ ইন্ডিয়ার প্রধান ইয়াসমিন আলি হকের মতে, মহামারীর কঠিন সময় আমাদের সকলকে অনেক শিক্ষাও দিয়েছে। যা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথচলার বিষয়ে ও শিশুদের জন্য এক সুন্দর বিশ্ব গড়ে তোলার পথে আরও সতর্ক পদক্ষেপ করতে হবে আমাদের। ইউনিসেফের তথ্য জানাচ্ছে, ২০২১ সালে বিশ্বজুড়ে জন্মানোর কথা ১৪ কোটি নবজাতকের। তাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর। আর ভারতে জন্মানো শিশুদের ক্ষেত্রে গড় আয়ু হওয়ার কথা ৮০.৯ বছর।’চলতি বছরেই ৭৫ বছরে পা রাখছে ইউনিসেফ। আর তাদের ভারতীয় শাখার ইন্ডিয়া নিউবর্ন অ্যাকশন প্ল্যান ২০১৪-২০২০-র সুবাদে নবজাতকদের মৃত্যুহার কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ করা গিয়েছে বলেও মনে করেন তারা। নতুন বছরে জন্ম নেওয়া বিশ্বের সকল শিশুর জন্য নিরাপদ হোক এই পৃথিবী এই প্রত্যাশা আমাদের।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×