ফাটাকেষ্ট !! শুরু হলো গাজীনামা
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজীনামার ১ম পর্ব ফাটাকেষ্ট !!নূর মোহাম্মদ নূরুআবোল তাবোল কথা বলেন মোদের ফাটাকেষ্ট
শুনতে শুনতে ফাঁকা বুলি জীবনটা অতিষ্ঠ !
রাতে বেলা ইতি উতি করেন শুধু গুতা গুত্তি,
দিনের বেলা চুপিসারে খেলেন তিন পাত্তি!!
হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা মুরোদ গেছে বোঝা
কাসতে কাসতে দম বুঝি যায় বাঁকা হইছে মাজা!!
যত বলি বুড়ো বয়সে লম্ফ ঝম্প থামান,
মশা মারতে এত বড় কামান কেন দাগান।
কে শোনে কার কথা ভাব খানা সবজান্তা
ঘি ভাতের কথা বলে সাবাড় করেন পান্তা,
চোখের দৃষ্টি লোপ পেয়েছে বেড়ে গেছে লোভ,
লোলুপ দৃষ্টি গোপীর প্রতি খুঁজে কোথায় ঝোঁপ!!
দড়ি দেখে সাপ ভাবিয়া ভৌ দৌড় মারে কেষ্টা,
কলা গাছের ডগায় ওঠতে করেন বৃথা চেষ্টা,
কেন বাপু বাহাদূরী দেখাও যা তুমি পারবানা,
নিজে করার মুরোদ নাই অপরকেও ছাড়বানা!!
হুতুম পেঁচা মন্ত্রণা দেয় মোদের ফাটাকেষ্টারে
ঢেরা পিটায় ঈদের পরে পিষবেন তিনি ট্রাকটরে!!
ট্রাকটরে পেঁচা মন্ত্রী সাথে ফাটাকেষ্টা,
চক্কর মারে বলে বেড়ায় তাদের নাকি দেশটা।
পোলাপানে হাসি লুকায় দেখে তাদের বেশটা,
দূর্মুখেরা বলে তোমার পেয়েছে কি তেষ্টা!
ঘাম ঝরে কোমর নড়ে বলে দেখবো শেষটা,
এই না হলে সাধে কি আর নামটি ফাটাকেষ্টা!!প্রকাশকালঃ ৭ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ সামুর ছড়াবাহিনীকে
যারা প্রত্যাশা করেন গাজীনামাআগামীকাল গাজীনামার দ্বিতীয় কিস্তি " চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়িঃ"
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুন