somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

তাওকতের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)‘যশ’

১৯ শে মে, ২০২১ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপডেটঃ ২২ মে ২০২১ ইং
=======================
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি আজ শনিবারই সৃষ্টি হতে পারে। পরে যা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে 'যশ'। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় আগামী বুধবার বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
২০০৯ সালের ২৬ মে বাংলার উপকূলে আছড়ে পড়েছিল সাইক্লোন আয়লা। তার বারো বছর পর মে মাসের সেই ২৬ তারিখেই আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে এর ঘণ্টায় গতিবেগ কত হবে, আয়লা বা আমফানের মতো এই ঘূর্ণিঝড়ও শক্তিশালী হবে কিনা তা বিশদে জানা যায়নি। আবহাওয়াবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় তাওকতে পর বঙ্গোপসাগরে সৃষ্টি হবে সুপার সা্ইক্লোন। আবহাওয়া দফতরের নিয়ম অনুযায়ী ।সুপার সাইক্লোনের নামকরণ করা হয়েছে ইয়াস (Yaas) ‘যশ’। এবারের এই ঝড়ের নামকরণ করেছে ওমান যা আম্ফানের থেকেও ভয়ঙ্কর ক্ষতি করতে পারে জানানো হয়েছে। যশ কতখানি তাণ্ডবলীলা চালাবে তা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বোঝা না গেলেও ঝড়টিকে গতবছরের আমফানের সাথে তুলনা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে আমফানের এর মতনই শক্তিশালী হতে চলেছে ।ইয়াস (Yaas)‘যশ’ চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে পূর্ণ শক্তি নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি ঘূর্ণিঝড়টি বাংলাদেশেও আঘাত করতে পারে। আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেছেন, ‘বঙ্গোপসাগরে ২৩ বা ২৪ মে লঘুচাপটি তৈরি হতে পারে। লঘুচাপের পরে নিম্নচাপ হতে হবে, তারপরে এটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে হবে। এটির সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার।’ তিনি আরও বলেন, ‘যেখানে লঘুচাপটি তৈরি হয় এবং এই সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়, তা ভারতীয় উপকূল দিয়ে অতিক্রম করে, না হয় বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম করে। বাংলাদেশ কিংবা ভারত- ঘূর্ণিঝড়টি দুই দেশের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এখনই আসলে বলা ঠিক হবে না, এটা কোন অঞ্চল দিয়ে অতিক্রম করবে। আবার অনেক সময় ঘূর্ণিঝড় তার দিক পরিবর্তন করে।’ ধারণা করা হচ্ছে ইয়াস (Yaas)‘যশ’আগামী ২৩ থেকে ২৫ শে মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় গত বছরের আম্ফানের মতো সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর রূপ নিয়ে। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আবহাওয়াবিদরা। মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহ চলছে। এর ফলে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে। ফলে চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। আরিফ হোসেন বলেন, ‘২৩ বা ২৪ মে লঘুচাপ তৈরি হওয়ার পরে সেটার গতি কেমন হবে, তার ওপর নির্ভর করবে উপকূলে কবে নাগাদ আসবে। আগে লঘুচাপ তৈরি হোক, তারপর বলবো, কবে নাগাদ এটা উপকূলে আঘাত করতে পারে।’ ভারতের আলিপুর আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এক সঙ্গে দু’টি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, একটি বঙ্গোপসাগরে, আরেকটি আরব সাগরে । অন্যদিকে ২৬ মে আরব সাগরের কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরব সাগরে তাওকতের পর একই মাসে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। যদিও এখনও এই সম্ভাবনা খুবই সামান্য।


ঘূর্ণিঝড় ‘যশ’ কতটা তান্ডব লীলা চালাবে তা আরও কয়েকদিন পর বিস্তারিত জানা যাবে। তবে এই দুই সিস্টেম এর প্রভাবে ভারতবর্ষে বর্ষা যথাসময়ে চলে আসবে। ভারতবর্ষের মূল ভূখণ্ড কেরলে প্রথম বর্ষা আসে পয়লা জুন। প্রথমে আরব সাগরের ঘূর্ণিঝড় টাউটে ও পরে কর্ণাটক উপকূলে আরও একটি সিস্টেম তৈরি হওয়ায় আবহাওয়াবিদদের অনুমান কেরলে দু-এক দিন আগেই বর্ষা ঢুকে যেতে পারে। সে ক্ষেত্রে ৩১ মে-র মধ্যে কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৩ থেকে ২৫ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়। এর জেরে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে দুই বাংলার সুন্দরবন। এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে। প্রাথমিক অনুমান করা গিয়েছে ইয়াস (Yaas)‘যশ’ প্রভাব থাকবে ভারতের ওড়িষা রাজ্য থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত। কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটিতে অধ্যায়নরত আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএচডি গবেষক মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড়টি ২৬ মে সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন এলাকার ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড়টি ২৪ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা নির্দেশ করছে মডেলগুলোতে। বাংলাদেশের সাতক্ষীরা ও কলকাতার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এখনো পাঁচ-ছয়দিন সময় আছে, ফলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। আবহাওয়াবিদদের আশঙ্কা গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে ভারতের আবহাওয়ার খামখেয়ালিপনা বেড়েছে। ঘূর্ণিঝড় যশের অনুমান সঠিক হলে ক্ষয়ক্ষতির রেকর্ড আম্ফানকেও ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, আবর সাগরে ইতোমধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গুজরাট উপকূল অতিক্রম করার পর্যায়ে রয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, আগামী পাঁচদিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস, তাপপ্রবাহ চলতি সপ্তাহ ধরেই থাকবে। এ তাপপ্রবাহ ২৫ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বিভিন্ন অঞ্চলে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মাসের শেষে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িশা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে আজ শনিবার কাছাকাছি সময় থেকে লঘুচাপ হতে পারে। তবে যদি লঘুচাপ হয়ে সেটা স্টেজ পরিবর্তন করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে সেটা 'যশ' নাম ধারণ করবে। উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ উড়িশা-পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে 'যশ।' সাধারণত যে কোনো ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসে। সেই হিসেবে 'যশ' আসায় তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। সমুদ্রের পানির তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সে কারণে বিদ্যমান তাপপ্রবাহের সঙ্গে লঘুচাপ-নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সম্পর্ক আছে বলে জানান বিশেষজ্ঞরা। এদিকে, পূর্বাভাস বলছে, আজ শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িশ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৪৫ থেকে ৬৫ কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝড়ো হাওয়া।
সূত্রঃ খাসখবর

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ বিকাল ৪:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×