somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

এক নাবালকের মাতবর হয়ে ওঠার গল্প !!

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক নাবালকের মাতবর হয়ে ওঠার গল্প !!
নূর মোহাম্মদ নূরু

বহুদিন আগে এক গ্রামে বাস করতেন এক ডাকসাইটে মাতবর। আশে পাশের দু চার দশ গ্রামে ছিলো তার শুনাম আর মতবরির খ্যাতি। যে কোন সমস্যায় গ্রাম্য সালিসিতে সঠিক ও ন্যায় বিচার করতে তার সমকক্ষ আর কেউ ছিলোনা বলে দূর দুরান্ত হতে সালিসি সভায় তার ডাক পড়ত। এক পুত্রের জনক এই মাতবর সালিসী করে যা আয় করতেন তাতেই স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সুখেই দিনাতিপাত করতেন।

কালের পরিক্রমায় একদিন পরিবার ও গ্রামের আবাল বৃদ্ধ জনতাকে শোক সাগরে ভাসিয়ে পরপারের যাত্রী হলেন আমার আজকের গল্পের সেই মাতব্বর! "সময় ও স্রোত কারো জন্য অলেক্ষা করেনা"। দিন চলে যায় তার নিজ গতিতে। কারো জন্যি থেমে থাকেনা তার পথ চলা। এক সময় মাতুব্বরের মৃত্য শোক থিতু হয়ে আসে। শোক কাটিয়ে উঠে তার পরিবার ও গ্রামবাসী। আগেই বলা হয়েছে মাতব্বরের সংসারে সদস্য ছিলো মাত্র তিনজন এবং তার আয় দিয়েই সংসারের ভরণ পোষণ চলতো। মাতুব্বরের মৃত্যুর পেরে জমানো যা ছিলো তা শেষ হবার পরে অভাব কষ্ট দেখা দিলো সংসারে। সন্তানের মলিন মুখ দেখে মা আড়ালে চোখের পানি মোছে।

সন্তানও মায়ের কষ্ট বুঝতে পারে কিন্তু কিইবা করতে পারে সে! এমন নিদারুন সংকটে বিধাতা বুঝি মুখ তুলে চাইলেন এই অসহায় পরিবারের দিকে। আমি যে সময়ের কথা বলছি সে সময় রাজার ছেলে রাজা, পঞ্চায়েতের ছেলে পঞ্চায়েত আর মাতুব্বর হওয়ার রেওয়াজ ছিলো। একদিন মাতুব্বরের ডাক পড়লো এক দূর প্রামে শালিসী করার জন্য। কিন্তু ছেলেতো তখনো সালিসী করার মতো যোগ্যতা লাভ করে পারে নাই। কিন্তু উপায় নাই! রেওয়াজ অনুযায়ী তাকে মাতুব্বরী করতেই হবে। তা ছাড়া সংসারের অভাব অঘটনের , মায়ের চোখের পানি তাকে সিদ্ধান্ত দিতে বাধ্য করলো মতবরী করতে যেতে। যে সময়ের কথা বলছি সে সময় যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিলোনা। পায়ে হেটে বা নৌকায় করে দূর দূরান্তে যেতে হতো। সময় মতো নৌকা যোগাড় করতে না পারায় খুব সকালে বাবার রেখে যাওয়া মাতবরি লাঠি ও চাদর নিয়ে বের হলো খোকা বাবু মাতবরী করতে

এত সময় সব ঠিক ঠাকই চলছিলো। কিন্তু বিপত্তি বাধলো যখন প্রাকৃতি তাকে ডাক দিলো তার ডাকে সাড়া দিতে! প্রাকৃতির ডাক এতই কঠিন যার ডাকে কেবল সাধারণ মানুষ নয় রাজা বাদশারাও পালন করতে বাধ্য। নব্য মাতবর খীকা বাবুও পরাস্ত হলেন প্রাকৃতির ডাককে অবজ্ঞা করতে। তিনি সাথের চাদরটিকে কোমড়ে পেঁচিয়ে পাশের জংগলে প্রাকৃতি কাজ সমাধান করলেন। সমস্যা হলো জংগলে পানি পেলেন না নিজেকে শু চী করার জন্য। বাবার চাদর কোমড়ে আর লাঠি হাতে রিনি চললেন পানির সন্ধানে। কিন্তু পানির কাছে যেতে যেতে তার অবস্থা লেজে গোবরে! অবশেষে নদীর কিনারে আসলেন নিজেকে পরিস্কার করার জন্য। কিন্তু বিধিবাম। অনেক চেষ্টা করেও বালক তার পশ্চাৎদেশ খুঁজে পেলোনা বা নাগাল পেলো না। কোমরে বাবার চাদর জড়ানোর কারণে যে তার এমন লেজে গোবরে অবস্থা তা তার বোধগম্য হলোনা। অনেক চেষ্টার পরেও যখন সে নিজের পশ্চাৎদেশর ময়লা পরিস্কার করতে সক্ষম হলোনা তখন সে কিঞ্চিত ভয় পেয়ে খেদের সাথে বললো "এক দিনের মাতুব্বরি পেয়ই পাছা তুমি দূরে সরে গেলা নাকি আমার হাত ছোট হয়ে গেলো"। আমি যদি আরো মাতুব্ব্রি করতে যাই তা হলে হয়তো আরো কোন অঘটন ঘটতে পাতে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি আর কোন দিন মাতুব্বরি করতে যাবনা। তাতে যদি না খেয়ে মরতে হয় তাও সই।
মোরালঃ যার কাজ তারই সাজে, অন্যের শুধু লাঠি বাজে।
সূত্রঃ মোরালের নীতি বাক্য অনুসারে লিখিত।

প্রকাশকালঃ ঢাকা-রবিবার, ২ মে ২০২২ ইং
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×