পাল্টে যাও, পাল্টে দাও!!
০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)নূর মোহাম্মদ নূরু 
চোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।
সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।
যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।
ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে কারো পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে তাদের পিছে।
তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেয়ে ছিলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।.
তেলের মজুদ করে তারা বাজারে তেল নাই,
বিনা তেলে রান্না করে কেমন করে খাই!
রেল মন্ত্রীর আত্নীয়রা দেয়না ভাড়া রেলের,
টিটি ব্যাটা ভাড়া চায় ভয় নাই কি জেলের?
ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা,
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মীনিউজ চ্যানেল [email protected]
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন