মোগো ফাটাকেষ্ট৷!!
১৭ ই মে, ২০২২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোগো ফাটাকেষ্ট !!নূর মোহাম্মদ নূরু (ব্লগে এখন মজা নাই
তাই মজা দেই মজা লই) বড় বড় কথা বলেন মোগো ফাটাকেষ্ট
শুনতে শুনতে ফাঁকা বুলি জীবনটা অতিষ্ঠ !
মাঝে মধ্যে ইতি উতি করেন গুতা গুত্তি,
রাতের বেলা চুপিসারে খেলেন তিন পাত্তি!
আজগুবি সব কথা বলে ভাব খানা সবজান্তা
ঘি ভাতের কথা বলে সাবাড় করেন পান্তা,
হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা মুরোদ গেছে বোজা,
লোম বাছতে দম বুঝি যায় বাঁকা হইছে মাজা!!
খেক শিয়ালের কুমন্ত্রণা নেয় যে ফাটাকেষ্টা
পোলাপানে হাসি লুকায় দেখে তাদের বেশটা,
তালকানা মন্ত্রী বহর সাথে ফাটাকেষ্টা,
দম্ভ করে বলে বেড়ায় দেখে নেবে শেষটা।
চামচাদের তোষামদে বেড়ে গেছে লোভ,
লোলুপ দৃষ্টি গোপীর প্রতি খুঁজে শুধু ঝোঁপ!!
দড়ি দেখে সাপ ভাবিয়া ভৌ দৌঁড় মারে কেষ্টা,
কলা গাছের ডগায় ওঠতে করে বৃথা চেষ্টা।
যত বলি ফাকা বুলি লম্ফ ঝম্প থামাও,
মশা মারতে এত্ত বড় কামান কেন দাগাও?
ঘাম ঝরে কোমর নড়ে দেখে নিবে শেষটা,
দূর্মুখেরা বলে তোমার পেয়েছে কি তেষ্টা?
কেন করো বাহাদূরী যাহা তুমি পারবানা,
ফাটাকেষ্ট শপথ করো এসব আর করবানা!
যতই বলো গো ছাড়েনা শুধুই সময় নষ্ট,
তানা হলে সাধে কি আর নামটি ফাটাকেষ্ট!!প্রকাশকালঃ ঢাকা-১৭ মে ২০২২ ইং
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২২ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে...
...বাকিটুকু পড়ুনবিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন