somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অক্ষমের নিষ্ফল আক্রোশ !!

১৯ শে মে, ২০২২ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অক্ষমের নিষ্ফল আক্রোশ!!
নূর মোহাম্মদ নূরু

অক্ষম হলেও আক্রোশ নেই,
এমন মহান নইতো আমি।
লজ্জা দুঃখ কষ্ট ও ক্ষোভ আমারও
আছে সকল সাধারণ মানুষের মতো।

আমি লজ্জা পাই যখন নির্লজ্জ মানুষেরা
দাঁত কেলিয়ে হাসে দেখে আমার অক্ষমতা।
ঘৃনা হয় যখন মুখোশ পরা ভণ্ড নরপিশাচরা
ভোগ করে পৃথিবীর আলো বাতাস রূপ গন্ধ সুবাস।

দুঃখ জাগে মনে যখন বেদনায় রঙ গায়ে মাখে
অবুঝ শিশুরা বই খাতা ছেড়ে কুড়ায় ছেঁড়া কাগজ!
হিংস্র নর পিশাচেরা দন্ত বিকশিত করে ছিঁড়ে ফেড়ে দ্দিয়ে
সদ্য প্রস্ফুটিত গোলাপ; হাসে ক্রুর হাদি!

নীরবে নিভৃতে চুপসে যাই ফুটো বেলুনের মতো;
অব্যক্ত কষ্ট আমাকে প্রতি নিয়ত বিদ্রুপ করে।
দৌঁড়ে পালাই সারমেয়দের ভয়ে খুঁজি নিরাপদ আশ্রয়,
জানি রেহাই নাই; কামড় বসাবে ছিড়ে নিবে মাংস আর
তাজা রক্তে হলি খেলবে পাষণ্ড পামর।

নিরুপায় আমি; অক্ষমতা দেয়নি আমাকে করিতে প্রতিকার।
সান্তনা দেই নিজেকে; সবার প্রতিবাদ করার ক্ষমতা থাকেনা,
তাই ক্ষোভে মুষ্টিবদ্ধ হাত ছুড়ি অদৃশ্যে
আর অভিসম্পাত করি হায়েনাদের।

অভিশাপ আর নিন্দা জানানো ছাড়া কিইবা করার থাকে
একজন অক্ষম মানুষের যার মনে আক্রোশ জাগে অবক্ষয়
দেখে সমাজের প্রতি রন্দ্রে রন্দ্রে!
সরব প্রতিবাদের সাহস নাই বুকে তাই
অক্ষমের এই নিষ্ফল আক্রোশ!!

প্রকাশকালঃ ঢাকা-১৯ মে ২০২২ ইং
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ফেসবুক লিংক
[email protected]
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২২ রাত ১০:১১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×