মিছে বংশের বড়াই !!
১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিছে বংশের বড়াই !! © নূর মোহাম্মদ নূরুবংশ নিয়ে বড়াই করা মূর্খতারই সামিল
কাজে কর্মে কথা বার্তায় থাকে যদি অমিল।
শেখ সৈয়দ কাজী মুন্সি আছে খন্দকার
সবাইকেই দেখতে হবে গোরের অন্ধকার।
মাটিতে হয়েছে সৃষ্টি সব বংশের মানুষ
মাটিতেই মিশে যাবে নানান রঙ্গের ফানুস।
কবর থেকে লাশ যদি দেখ কভু তুলে
কে সৈয়দ কে কাজী সবই যাবে ভুলে।
সৈয়দ হলো নবীর বংশ আমরা সবাই জানি
কুকর্ম করে তারা কেউ টানছে জেলের ঘানি।
মুচি নাপিত কামার জোলা কাজ করে খায় ভাত
সৈয়দ হয়ে করলে চুরি থাকবে তোমার জাত?
কাজ না কেরে চুরি করো তাতে নাহি বাধে
কাজ করিতে বংশ তোমার কেনই বা বাধ সাধে!
বংশ ছাড়া নাই যে কেহ সে তুমি বা আমি
বংশ দিয়ে যায়না বোঝা কে কতটা দামী।
বংশ নিয়ে গর্ব করে মোটা মাথার দল
কি হবে তোর বংশ দিয়ে গায়ে লাগলে মল!
শুদ্ধ হও নিজে আগে তাতে মর্যদা বাড়ে
তা না হলে বংশ গৌরব রবে ধুলায পড়ে।
আর করোনা বংশের বড়াই সবাই যে ভাই ভাই
আল্লাহর কাছে মনুষ সবাই ভেদাভেদ যে নাই।
মিথ্যা বংশের বড়াই করে কেউ ওঠেনা জাতে।
কর্মগুনে বড় হও সম্মান বাড়ে তাতে।প্রকাশকালঃ শনিবার ১১ জুন ২০২২ ইং
নূর মোহাম্মদ নূরুগণমাধ্যমকর্মী
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!
বিস্তারিত মূল্যায়ন শেষে সে...
...বাকিটুকু পড়ুন