আজ ২৪ শে নভেম্বর ২০০৭ শনিবার এক ইতিহাস রচনা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ইতিহাসে । ইতিহাস কারন যদি জন হাওর্য়াড আবার নির্বাচিত হয় তবে তা হবে এক ইতিহাস আবার যদি কেভিন রাড নির্বাচিত হয় - তাও একটা ইতিহাস । কারন তাহলে লেবার গর্ভমেন্ট ইরাক থেকে অস্ট্রেলিয়ার সৈন্য প্রত্যাহার করে দেশে নিয়ে আসবে আর অস্ট্রেলিয়া সরে আসবে আমেরিকার তথা কথিত ওয়ার এগেইস্ট টেরর মুভমেন্ট থেকে। তাই এই নির্বাচন এক ইতিহাস রচনা করবে । এখন বিভিন্ন জড়িপে লেবার পার্টি বেশ এগিয়ে আছে । তাহলে চেয়ে দেখুন নির্বাচনের ফলাফল ।
প্রসঙ্গত অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বের ষষ্টতম প্রাচীন গণতন্ত্র ধারণকারী রাষ্ট্র। ওয়েস্টমিনিস্টার ঘরানার গণতন্ত্র এখানে চর্চা করা হয়। ১৯০১ সালে অস্ট্রেলিয়া বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রতি তিন বছর পর পর নির্বাচন হয়ে থাকে এখানে। ১৮ বছরের সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে আইনত বাধ্য। দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট - হাউস অব কমন্স (নিম্ন কক্ষ) - ১৫০ সদস্য এবং হাউস অব রিপ্রেসেনটিটিভ (উচ্চ কক্ষ) - ৭৬ সদস্য। সাধারণত নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ট সদস্যরাই সরকার গঠন করে থাকেন । রৃটিনের রাণী সাংবিধানিক রাষ্ট্র প্রধান (রানী) এবং তার অষ্ট্রেলিয়ার যে কোন আইনে ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে যদিও তা তিনি কোন দিন প্রয়োগ করেন নি।
সর্ব শেষ আপডেট: অস্ট্রেলিয়ান লেবার পার্টি জয়লাভ করেছে। কেভিন রাড নতুন প্রধান মন্ত্রী । জন হাওয়ার্ড তার নির্বাচনী কেন্দ্র বেনেলং এ ম্যাক্সন ম্যাককেউ এর কাছে পরাজিত হয়েছেন । জন হাওয়ার্ড রাজনীতি থেকে অবসর নিয়েছেন । প্রসঙ্গত: জন হাওয়ার্ড সাড়ে এগারো বছর অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী ছিলেন। তিনি তিন বার পরপর নির্বাচিত হয়েছেন।
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন
ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম। ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়। প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন