somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাগিনীর বিষাক্ত ছোবলে
নীলে নীলাম্বরী অসার দেহ
শিয়াল-কুকুর আর শকুনের দলে
হুক্কা হুয়া শোরে
ভোজন বিলাস সারে।

অমানিশা হতে জ্যোতির উন্মোচনে
বিবর্তন চক্রে ধার্য পতন অনিবার্য!

জাগো! হে জাগো!!
কাল ও ধরণীর অধিকারী
অন্তর্যামী আমার
বিষে আক্রান্ত পুরো দেহ।
কী করে তব
অভিমানে থাক আজও!
জানি, তুমি কর্তা কারণ
প্রার্থনা তব অবিরত-
বর্ষণ করো সর্বত্র
তোমার সাহায্য।

দলোগণের ব্যক্তি স্বার্থে
নিযুক্ত গোটা রাষ্ট্রযন্ত্র
অযাচিত বিভেদে
কিংবা বিভেদের নাটকে
হয়ে আছে অন্ধ।
কারণমাত্র শুধুই
ক্ষমতার দ্বন্ধ।
রাষ্ট্র যেন আজ
শুধুমাত্র ক্ষমতারই জন্য।

জনতার গোলাম নেতাগণে
হয়নি গোলাম
হয়নি যে নিঃস্বার্থ।
কী পেলাম, কী খেলাম
এ নিয়েই যত ব্যস্ত-ত্রস্ত।
দেশ!
যাক না, গোল্লায় যাক!
নিজেরটাতো ঠিক ঠাক!

পারিবারিক দলতন্ত্রের পায়ে
নমঃ নমস্তে
শিকলাবদ্ধ দাসত্বের ফাঁদে
গোটা ভোটার সমাজ।

প্রশাসনের দায়িত্বে
দলোগণের পা-চাঁটা কুকুর
ঘুষখোর আমলা সমাজ।

কৃষক, শ্রমিক, চামার-মুচি
সংবাদ কর্মী কিংবা
স্বাস্থ্য, শিক্ষা, আদালত
সর্বত্র যেন একই হালৎ

৭১ এর চেতনাকে-
দলোগণে
ধর্মের চেতনাকে-
ভন্ড তেঁতুল ঠাকুরে
পুঁজি করে নিজের স্বার্থে।

বলেছিলেন প্রেরণাপ্রাপ্ত মজিবুল হক
বাণী তাঁর সত্য
নিকৃষ্ট মায়ে জন্ম
আকৃষ্ট বাপ করে ধর্ম
তোদের মা হয়েছে পাগল
বাপ হয়েছে ভূত
ভাই-বোন স্বজন
হারূত মারূত

উত্তরাধিকার ভোগের নেশায়
দলোগণের দ্বারা দলোগণের জন্য
সর্বত্র আজ দলোগণের প্রভুত্ব
এ যেন-
শুধুমাত্র নির্ভেজাল দলতন্ত্র।

দলতন্ত্রের জঠরে ধারণকৃত
একনায়ক হতেও বিভৎস
গণতন্ত্রের নামে প্রসবিত-
স্বৈরতন্ত্র।
কায়েম করেছে সর্বত্র
অসুর রাজত্ব।

নাগিনীর বিষাক্ত ছোবলে
নীলে নীলাম্বরী অসার দেহ
শিয়াল-কুকুর আর শকুনের দলে
হুক্কা হুয়া শোরে
ভোজন বিলাস সারে।

অমানিশা হতে জ্যোতির উন্মোচনে
বিবর্তন চক্রে ধার্য পতন অনিবার্য!

ভেবে দেখ মন উপাস্য মন্ত্র
রাষ্ট্রের মালিক ওরা নয়
ন্যায্য বিচার বন্টন নীতির নিমিত্ত
জনগণের দ্বারা জনগণের জন্য
জ্ঞানীজন সমর্থিত গণতন্ত্র
শাষক নয়, হতে পারে
জনতার গোলাম মাত্র।

প্রতিষ্ঠা করে
মোহাম্মদ জামিলুল বাসারের
কোরানিক যুক্তি-
দল-উপদল ভেঙ্গেচুরে
অবাধ স্বতন্ত্র-স্বাতন্ত্র গণতন্ত্র
পেট ও পিঠের
অহিংস সাম্য নীতি
জন্ম ও জীবনের
প্রাকৃতিক সম অধিকারে
পেতে পার মুক্তি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×