somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মীয় অনুভুতি

০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাত যার অনুভুতি যেমন তার ঠিক তেমন ধর্ম যার অনুভুতিও তার হবে। ধর্মের ব্যাপারে “যার বিয়া তার খবর নাই; পাড়া পরশীর ঘুম নাই” আচরণ কুরআনে নিষিদ্ধ। আর কুরআনে নিষেধ থাকার পরও যারা ধর, মার, কাট করতে চায়, বুঝতে হবে তারা তাদের ব্যক্তিগত স্বার্থেই করছে, এতে আল্লাহর কোন প্রকার অনুমোদন নেই; উপরন্তু মহানবীকেও এরকম আচরণ করতে কুরআনে নিরুৎসাহিত করা হয়েছে (…অস্বীকারকারীদের ওপর তোমাকে তত্ত্বাবধায়ক নিযুক্ত করিনি [৪: নিছা-৮০])। কুরআনে জোর-জুলুম হারাম! বরং স্বতন্ত্র/স্বাধীনতা হালাল সংক্রান্ত আয়াতগুলো নিম্নরূপ:
১. ইন্না...ছাবিলান [৭৩: মুজাম্মিল-১৯] অর্থ: এটা উপদেশ মাত্র; অতএব স্ব স্ব অভিরুচি মতো তার প্রতিপালকের পথ অবলম্বন করতে পারে।
২. ইন্না...বি অকিল। [৩৯: যুমার-৪১] অর্থ: মানুষের জন্য আমি তোমার নিকট সত্য সনাতন বাণী দান করেছি; অতঃপর যদি সে সৎপথ ধারণ করে, সে তা নিজের জন্যই করবে; আর যদি অসৎ পথ ধারণ করে, তবে তা-ও সে নিজের জন্যই করবে। কিন্তু তুমি (মুহাম্মদ) তাদের ওপর খবরদারি করার (জোর-জবরদস্তি) কেউ নও।
৩. নাহ্নু...অঈদ। [৫০: ক্বাফ-৪৫] অর্থ: ওরা যা বলে তা আমরা জানি; কিন্তু ওদের ওপর জোর-জবরদস্তির জন্য তোমাকে নিযুক্ত করিনি...। যে আমার শাস্তিকে ভয় করে, তাকেই শুধু কোরানের মাধ্যমেই উপদেশ দিতে পারো।
৪. লা-ইকরা...মিনাল গাইয়্যি। [২: বাকারা-২৫৬] অর্থ: ধর্মা-ধর্মে কোনো প্রকার জুলুম জবরদস্তি নেই; যেহেতু সত্য-মিথ্যা দুটোই সুস্পষ্ট...।
৫. লাইছা...মাঈয়াসাউ। [২: বাকারা-২৭২] অর্থ: তাদের সৎ পথে আনার দায়-দায়িত্ব তোমার নয়; আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন...।
৬. ইন্না...লাল হুদা। [৯২: লায়ল-১২] অর্থ: আমার কাজ শুধু উপদেশ দেয়া মাত্র।
৭. অকাজ্জাবা...বেঅকিল [৬: আনআম ৬৬] অর্থ: তোমার সম্প্রদায় তো একে মিথ্যা বলেছে অথচ এটাই সত্য সঠিক। বল! আমি তোমাদের ওপর উকিল/দারোগা নই।
৮. অমা আলা...য়াত্তাকুন। [৬: আনআম ৬৯] অর্থ: তাদের কর্মের দায়িত্ব তাদের নয় যারা সাবধানতা অবলম্বন করে; তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য যাতে তারাও সাবধান হতে পারে।
৯. উদউ ইলা...বিল মুহতাদিন। [১৬: নাহল-১২৫] অর্থ: যুক্তিপূর্ণ উপদেশ ও কলা-কৌশলের মাধ্যমে তুমি তাদের আল্লাহর পথে আহ্বান করো; তাদের সঙ্গে ভদ্র, নম্র ও অমায়িক ব্যবহার করো। কে পথে আসে আর কে বিপথগামী হয় সে সম্বন্ধে তোমার প্রতিপালক অবগত আছেন।
১০. অলা...মিনাজ্জলেমীন। [৬: আনআম-৫২] অর্থ: যারা তাদের প্রতিপালককে প্রভাতে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য আরাধনা করে, তাদের তুমি তাড়িয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয়; এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাদের নয়। তুমি তাদের বিতাড়িত করলে তুমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবে।
১১. অলা...য়ালামুন। [৬: আনআম-১০৮] অর্থ: যারা আল্লাহ ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে তাদের ঘৃণা করো না, কারণ তারাও অনুরূপ করার অধিকার পাবে। যার যার ধর্ম-কর্ম বিশ্বাস তার তার কাছে আকর্ষণীয় করেছি; যখন আল্লাহর দরবারে হাজির হবে তখন আল্লাহই তার মীমাংসা করবেন।
১২. অ লাওশায়া...বেঅকিল [৬: আনআম-১০৭] অর্থ: আল্লাহ ইচ্ছা করলে তারা শিরক করতো না এবং তোমাকে তাদের রক্ষক নিযুক্ত করিনি; আর তুমি তাদের উকিলও নও।
বিনীত।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×