আমি
২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি কে?
আমি নই কেহ
বস্তু আমার দেহ
আমি যখন মরি
থাকে খাঁচাটি মাত্র পরি
আমি অদৃশ্য
দৃশ্য আমার ভুজ
আমি নিরাকার
সাকার আমার বিন্দু
আমি অখন্ড
খন্ডিত আমার পিন্ড
তেজ, ব্যোম, অপ্, ক্ষীতি আর মরুৎ
আমি বোধি
বিজ্ঞান আমার সৌগত
আমি সত্য
অলীক যত মনুষ্য সন্দর্ভ
আমি অবিনশ্বর
নশ্বর আমার গাত্র।
আমি নই জনক
জনক আমার জনিত্র।
আমি অজন্মা
জন্ম হয় আমার
কর্ম যদি মন্দ
আমি নিষ্কাম, তাই সদানন্দ
সকাম আমার ইন্দ্রিয়।
আমি স্বাধীন
জন্ম মাত্র পরাধীন।
আমি মুক্ত
আমার আমিত্ব যদি
পরের মাঝে লীন।
আমি তার
যে হয় আমার।
আমি নই কোন জাতের
জাতগুলো আমার।
আমি নই কোন দলের
দলগুলো আমার।
আমি নই কোন দেশের
দেশগুলো আমার।
আমি নই কোন ভাষার
ভাষাগুলো আমার।
আমি সু
ইবলিশ আমার কু
আমি নির্দোষ
দোষ যত আমার
আমি নিরাহার,
আহারী আমার পেট।
আমি বোবা,
বলে আমার মুখ।
আমি অন্ধ,
দেখে আমার চোখ।
আমি বধির,
শোনে আমার কান।
আমি খোঁড়া,
হাঁটে আমার পা।
আমি কিছুই করি না,
করে আমার হাত।
আমি-তো ‘‘সে’’
যে লুকায়ে আমার মাঝ!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন