সিনেমার "বাজরাঙ্গি ভাইজান" বাঁচলেও আমাদের "বাজরাঙ্গি ভাইজান" চলে গেলেন না ফেরার দেশে!!
০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোমবার, ৩ আগস্ট ২০১৫ বিকাল ৩টা। বনানীর সৈনিক ক্লাব লেভেলক্রসিং রেললাইনের ওপর বসে আছে একটি শিশু। চারদিকেই অসংখ্য মানুষ। শিশুটির প্রতি কারও কোন ভ্রুক্ষেপ নেই। নাগরিক ব্যস্ততায় ব্যস্ত সবাই। শিশুটির প্রতি চোখ আটকালো আমাদের 'বাজরাঙ্গি ভাইজান'র। সঙ্গে সঙ্গে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়লো ভাইজানের। একটু দূরেই ট্রেন। ছুটে আসছে দ্রুত গতিতে। তড়িৎ সিদ্ধান্ত নিলেন তিনি। দৌড়ে গিয়ে শিশুটিকে রেললাইনের ওপর থেকে সরালেন ঠিকই। কিন্তু নিজে সরে আসতে পারলেন না পুরোপুরি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লেন। পা’ দুটি থেঁতলে গেলো মুহূর্তেই। মাথায়ও জখম। দ্রুত সেই অচেনা লোকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু অত্যধিক রক্ত ক্ষরণে না ফেরার দেশে চলে গিয়েছেন আমাদের 'বাজরাঙ্গি ভাইজান'। ভাইজান (মোহাম্মদ সুমন-৪০)একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের লোডার ম্যান হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা ভাইজানের স্ত্রী লাকী আক্তার। অসহায় হয়ে পড়লো ভাইজানের তিন শিশু সন্তানও। একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিজের পরিবারকে অথৈ সাগরে ভাসিয়ে গেলেন আমাদের "বাজরাঙ্গি ভাইজান"!
Link:
Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন