somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন যুক্তরাষ্ট্রের বিলএন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া

০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( ছবি ; কানাডার মাইক্রোবায়োলোজি সোসাইটির ওয়েব পেজ থেকে ) গত ৩রা মার্চ, ২০১৬ মার্কিন যুক্তরাষ্ট্রের বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ্যাওয়ার্ড এর জন্য বাংলাদেশের বিজ্ঞানী ডঃ মোহাম্মাদ নজরুল ইসলাম ভূঁইয়া কে মনোনীত করা হয় । আগামী ১৬ জুন ,২০১৬ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত কনফারেন্স এ যোগ দিবেন এবং সতের বার স্বীকৃত বিশ্বের সেরা ধনী বিল গেটস এবং মেলিন্ডা গেটস থেকে তার অ্যাওয়ার্ড গ্রহন করবেন । এই এ্যাওয়ার্ডটি তিনি জাপান এর হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে তার পি এইচ ডি ডিগ্রীর দীর্ঘ গবেষণায় দুটো মৌলিক কেমিক্যাল আবিষ্কার করার জন্য প্রাপ্ত হন ।তিনিই প্রথম একই কেমিক্যাল এর Bidirectional Function আবিষ্কার করেন । তার আগে আরও কয়েকজন এই কেমিক্যাল আবিষ্কারে ব্যর্থ হন। তিনি একমাত্র সৌভাগ্যবান বাংলাদেশী দীর্ঘ গবেষণা কার্যকর্মে সফলতা এনে দিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন ।এই সফলতার স্বীকৃতি স্বরূপ এর আগে তিনি গত ১৪ ডিসেম্বর , ২০১৫ সালে আমেরিকান কেমিক্যাল সোসাইটি , হনলুলু, হাউয়াই থেকে আরলি ক্যারিয়ার কেমিস্ট হিসেবে সেরা এ্যাওয়ার্ড অর্জন করেন । গুরুত্বপূর্ণ এই এ্যাওয়ার্ড টি কেবল যারা চল্লিশ বছর বয়সের নিচে তাদের সেরা আবিষ্কারের জন্য দেওয়া হয়।এই ক্ষেত্রে দুটো পুরষ্কার এর স্বীকৃতি পেতে অনেক গবেষককে অনেক বছর অপেক্ষা করতে হয় । তিনি অনেক অল্প বয়সে নিজের কর্ম দক্ষতায় বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন ।তাঁর পঞ্চাশটির বেশি আন্তর্জাতিক জার্নাল প্রকাশিত হয়েছে । গত বছর সাইটেসন বিচারে তিনি গুগোল স্কলারে নিজের জায়গা করে নেন ।

( ছবি ; জাপানের পত্রিকার সৌজেন্য সাথে সহকর্মী জাপানি প্রফেসর মিটচা হাশী )
উল্লেখ্য তরুন এই বিজ্ঞানী মুলত কেমিক্যাল বায়োলজিস্ট । তার এই আবিষ্কার কেমিক্যাল জগতে এক নতুন অধ্যায় ।যা কেমিস্ট্রি এবং বায়োলজি দুই ক্ষেত্রেই অবদান রেখেছে । গবেষণায় নিবেদিত এই বিজ্ঞানী বর্তমানে ডায়বেটিকস , Natural Products , Flavour , Fragrance, Aromatheraphy , Aromamedicine এর উপর নতুন গবেষণা করছেন । তার লেখা বই "AROMATIC PLANTS OF BANGLADESH AND THEIR ESSENTIAL OIL CONSTITUENTS" গবেষক , শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । বর্তমানে এই বইটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার ,চট্টগ্রাম এর লাইব্রেরীতে পাওয়া যাচ্ছে । শুধু তাই নয় কঠিন পরিশ্রম এবং সাধনায় তিনি সমৃদ্ধশালী বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ওষুধী গাছ , ওষুধ এবং নানা রকম গুনাগুণ কে তুলে ধরেছেন । যা পরবর্তী প্রজন্মের গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করবে ।
( ছবি ; জাপানে পি এইচ ডি ডিগ্রীর সার্টিফিকেট গ্রহণ )


( ছবি ; তার লেখা বই )


(ছবি ; মালয়েশিয়া ,২০০৮)


ছবি ; (আর্লি ক্যারিয়ার কেমিস্ট পুরষ্কার গ্রহণ ,২০১৫)


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স করেন । তারপর জাপান সরকারের মনগাকুবুসো বৃত্তি নিয়ে হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল বায়োলজির উপর পুনরায় মাস্টার্স এবং পি এইচ ডি ডিগ্রী অর্জন করেন । গবেষনা চলাকালীন সময়ে তিনি Sustainable Science এর উপর আরও পাঁচটি বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন । তিনি আমেরিকা ,কানাডা ,জার্মানী ,সুইজারল্যান্ড , মালয়েশিয়া্‌ , ইন্ডিয়া সহ এবং জাপানের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কনফারেন্স এ যোগদান করেন এবং তার গবেষণা কার্যকর্ম কে তুলে ধরেন । তিনি আমেরিকা ,জাপান ,কানাডার মাইক্রোবায়োলজি্‌ কেমিক্যাল সোসাইটির সদস্য সহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ সোসাইটির সদস্য । তিনি শিক্ষক এবং মুক্তিযোদ্ধা মোহাম্মাদ তাফাজ্জাল হোসেন ভূঁইয়ার এবং মিসেস মমতাজ বেগম এর বড় ছেলে । তিনি ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের জন্য আরও সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনুক । তাঁর জন্য অনেক শুভ কামনা রইলো ।
ছবি ; পি এইচ ডি ডিগ্রী অর্জনের পর বন্ধুদের সাথে আনন্দঘন মুহূর্ত )

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৪১
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×