ভোটার আইডি সংশোধন এবং হালনাগাদ নিয়ে হয়রানি রোধে চাই সরকারের সঠিক পদক্ষেপ।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েক মাস যাবৎ ভোটার আইডি সংশোধন এবং হালনাগাদ করার হয়রানি নিয়ে সোশ্যাল মিডিয়া তে খুব লেখা লেখি হচেছ। অনলাইনে সংশোধনে হয়রানি অনেক ধরনের লিংক শেয়ার করছেন। সবারই নানা রকম ভোগান্তির অভিজ্ঞতা। আমার ভোটার আইডি টি করা হয় ২০০৮। তখন আমি ঢাকা বিশ্ব বিদদ্যালয়ের ছাত্রী ছিলাম। সেখানে আমার নাম এবং বাবার নামে ভুল ছিল। আমি সায়েন্স ল্যাব আর্মি ক্যামপ থেকে সংশোধন করে নেই। এরপর আমার বিয়ে হয়। ঠিকানা পরিবর্তন হয়। তারপর অনেক গুলো বছর প্রবাসে থাকি। ফিরে আসার পর নিজের জাতীয় পরিচয় পত্র যেন অভিশাপ হয়ে দাড়িয়েছে। হালনাগাদ করা খুবই জরুরী। কিন্তু চারপাশের মানুষের হয়রানির কথা আর দালালদের অভিনব দালালির গল্প আমাকে থামিয়ে দিয়েছে। নিজের জাতীয় পরিচয় পত্র আমার /আমাদের ব্যক্তি গত গর্ব। আমার / আমাদের অহংকার। কোটি কোটি জনগন এই আইডি নিয়ে নানা সমস্যার মধ্যে আছে। সেদিন একজন তার ফেসবুকে খুব দুঃখ নিয়ে লিখেছে যে ; নিজের পরিচয় পত্র নিবো তা নিয়েও সমস্যা। তিনি সময়ের অভাবের কারনে অনলাইনে আবেদন করেছিলেন। ফি নিলেও তাকে পিন কোড দেয়নি। যে কারনে তিনি আগের আইডি এবং নতুন আইডি কোনটাই পাচেছন না। আরেক জনের কাছে শুনলাম ভোটার আইডি সংশোধনে অনেক দালালকে আগাড়গাও নির্বাচন কমিশনের অফিসে দেখা যায়। তাদের ছাড়া আইডি হালনাগাদ করা যায় না। কি অদ্ভুত দেশ!! সরকার এতো বড় একটা দায়িত্ব এড়িয়ে যাচেছ। NID আমাদের নাগরিক
অধিকার। আশাকরি সরকার এ বিষয়ে দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহন করবে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন