রহস্যময় বিষাক্ত ফল ‘রক্ত গোটা’
১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

’রক্ত গোটা’ ফলের এই নাম পাহাড়ে শোনা যায়। প্রকৃতই এই ফলের সাধারণ প্রচলিত কিংবা বৈজ্ঞানিক নাম আমার জানা নেই। ফলের খোসা ছাড়িয়ে হাতে নিলে হাত তাজা রক্তে ভরে যায়।আসল নয়। ফলের রস মানুষের তাজা রক্তের মতো । শোনা যায় রাঙামাটির পাহাড়ে এই ফলের চাষ হয়। তবে চিটাগাং বাজারেও এই ফল গুলো ডায়াবেটিক ফল হিসেবে বেশি দামে বিক্রি করছে।

বিশ্বের সকল বিজ্ঞানীদের চোখ আর দেখার দৃষ্টি আলাদা থাকে। পৃথিবী এবং মানুষকে বিচার করে অন্য দৃষ্টি ভঙ্গি নিয়ে। তারা প্রতিটি জিনিসকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। তাদের আশে পাশে যারা থাকে তাদের সবাইকে বড় ভালোবেসে গিনিপিগ বানায়। তেমন একজন মানুষের সাথে আমার যাপিত জীবন। সম্পর্কের শুরু থেকেই তিনি আমাকে নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াতেন আর প্রকৃতির বিচিত্রতা উপভোগ করতেন। সংগ্রহ করতেন নানা বিচিত্র গাছ কিংবা পোকা মাকড়। আবিস্কারের অন্যতম ক্ষেত্র নাকি প্রকৃতি। সেদিন এই অজানা ফলগুলো এনে আমাকেই খেতে দিলেন। ভালোবেসে বিষ খেলেও নাকি হজম হয়ে যায়। আমি খোসা ছাড়িয়ে লেবু, লবণ দিয়ে মিক্সড করলাম।

টক আর হালকা মিষ্টির সংমিশ্রণে অদ্ভুত স্বাদ। কিন্তু মজা করে খেতে খেতে সামনে বসা মানুষটাকে দেখে ভয় পেয়ে গেলাম। তার দুই ঠোট বেয়ে রক্ত ঝরছে। আমার নিজের হাতের দিকে তাকিয়ে দেখি রক্তে একাকার। মনে হল কাউকে কামড় দিয়ে রক্ত শুষে খেয়েছে। খুব ভয় পেলাম। যত যাই হোক বিজ্ঞানীর সাথে বসবাস। তার কিছুক্ষণ পর তিনি আমাকে বুঝালেন ফলের রস সম্পর্কে। গুগল ঘেঁটে এর বৈজ্ঞানিক নাম পাওয়া গেল না। রহস্যময় এই ফলের পরিচয় অনেক রহস্য তৈরী করলো। আশা করা যায় এই ফলটি নিয়ে অনেক গবেষনা হবে। কিংবা কোথাও হচেছ।বাজারে হাজারো ফলের মাঝে ’রক্ত গোটা’ নিজস্ব পরিচয় নিয়ে মানুষের রুচিতে জায়গা করে নিবে।
উল্লেখ্য গতকাল এই ফলের সাধারন গবেষনায় দেখা যায় এই ফলে বিষাক্ত লেড বা শিষার পরিমান অনেক বেশী যা মানব দেহের জন্য ক্ষতিকর। অথচ বাজারে এই ফল অনেক দামে বিক্রি হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন