
ঢাকা ওয়াসা ( WASA) water and sewarage Authority ।বাংলাদেশের ঢাকা মহানগর এবং নারায়নগঞ্জের মানুষের নিরাপদ এবং সুপেয় পানি ব্যবস্থার জন্য ঢাকা ওয়াসা। কিন্তু ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ নিরাপদ পানিতে এই সব কি সরবরাহ করে। যা মানব দেহের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনে।

বর্তমান ঠিকানার আগে আমার কোথাও পানি ফুটিয়ে খাওয়ার প্রয়োজন পড়েনি। তাই ফুটানোর অভ্যাসটা ছিল না। কয়েক মাসে জীবনে অনেক কিছু পরিবর্তন হলো। প্রথমে ট্যাপের পানি বেশ পরিস্কার স্বচ্ছ মনে হয়েছে। তাই সরাসরি পানি পান করতাম। কিছুদিন আগে নেহায়েত প্রয়োজনে গরম পানি করতে হলো। গরম পানিতে যা দেখলাম তাতে নিজের পেট চিড়ে বিগত সময়ে যা খেয়েছি তা বের করে ফেলতে ইচ্ছে হল।সাদা এক ধরনের গভীর আবরন। একদম পাউডারের মতো। হতে পারে ব্লিচিং পাউডার। যদি ট্যাংক পরিস্কার করে তাহলে কিছুদিন এই পাউডারের আবরন থাকার কথা। না। দিনের পর দিন গরম পানিতে এই সাদা আবরন দেখা যাচেছ।
মানুষের বিবেক এবং মূল্যবোধ জাগ্রত হোক। কিভাবে কর্তৃপক্ষ লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে তামাশা খেলছে। নিরবে আমরা সবাই বিষপান করে যাচিছ।

মানবদেহের প্রায় নব্বই ভাগ রোগ পানি বাহিত। তাই পানি পান করা এবং ব্যবহারে জনগনের সচেতনতা অত্যাবশ্যক। আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।
এই দেশের মানুষ পানি পান এবং ব্যবহারে সচেতন হবে। জনগনের সচেতনাতাই পারে যেকোন সমস্যার সঠিক সমাধান দিতে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



