somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হোক্কাইডো আইল্যান্ডে এক বাংলাদেশী নারীর জীবনযুদ্ধ আর শিহরণ জাগানিয়া উপাখ্যান ‘অরোরা টাউন’

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দীর্ঘ নয় বছর পর হঠাৎ করেই 'অরোরা টাউন' উপন্যাসের চরিত্র গুলো নিজ মহিমায় মস্তিস্কে হাটাহাটি কিংবা চলাচল করতে শুরু করে। সময় আর সূযোগ হয়ে উঠছিল না।কিন্তু লেখক মন শত ব্যস্ততায় খুঁজে নেয় তার চিন্তা শক্তির শেষ আশ্রয় লেখালেখিতেই।
কোন এক সময়ে জাপানের হোক্কাইডো আইল্যান্ডের গভীর নিস্তব্ধতায় সে চরিত্র গুলো আরও মূর্তমান হয়ে উঠে। জাগতিক জীবন থেকে আমার মনকে বার বার একান্ত নৈশব্দে ছুড়ে ফেলে।আমি আমার চারপাশের জগৎ ছেড়ে একান্ত সেচ্ছায় নিসঙগতাকেই বেছে নেই। সূর্য উদয় থেকে সূর্যাস্ত আমার সমগ্র সময় কেটে যায় তাদের সাথে কথোপকথনে। উপন্যাসের প্রধান চরিত্র অরুনিমা। বাংলাদেশের চির চেনা এক শিক্ষিত তরুনী। উচ্চ শিক্ষার স্বপ্ন পূরন করতে পারি জমায় জাপানের হোক্কাইডো আইল্যান্ডের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে। কিন্তু কঠিন বন্ধুর পৃথিবীতে সফলতার গল্প কি এতো সহজ?
ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কতি, ভিন্ন আবহাওয়া,ভিন্ন জীবন আর ভিন্ন বেঁচে থাকার সবপ্ন।সেই সাথে আছে ব্যয়বহুল জাপানে টিকে থাকার সংগ্রাম। প্রতিনিয়ত অর্থনৈতিক টানাপোড়নের সাথে হিসেব কষাকষি। তারপর
একা চলতে চলতেই নিজ দেশের মানুষ আর সমাজের সন্ধান মেলে। নতুন করে জীবনে আসে আলাদা নতুন নতুন মানুষ আর অভিজ্ঞতা।
বাংলাদেশিদের চিরন্তন চিন্তা ভাবনা আর সংস্কৃতি যেন পৃথিবীব্যাপী।
নানা রকম চিন্তা আর মানুষের ভীড়ে অরুনিমার একান্ত মন অসহায় হয়ে উঠে।
হোক্কাইডো আইল্যান্ডের চোখ ধাঁধাঁনো সৌন্দর্যে নিজের মন ভালবাসার আর বেচেঁ থাকার স্বপ্ন খুঁজে পায়।
হোক্কাইডো আইল্যান্ডের একদিকে জাপান সাগর আর অন্য দিকে প্রশান্ত মহাসাগর এক ভিন্ন নৈসর্গিক সৌন্দর্য। যেখানে বেঁচে থাকুলতা মানুষের মনকে তীব্র করে তোলে।অরুনিমা ও খুঁজে বেঁচে থাকার ভিন্ন পথ। মাটির নিচের শহরের 'অরোরা টাউন' নামের এক শপিং মলের রেঁস্তরায় তার খন্ডকালিন চাকরি হয়। খুঁজে পায় জীবনের নতুন ছন্দ।
সেখানে দেখা হওয়া বিচিত্র মানুষ গুলোর জীবন তাকে দেয় নতুন নতুন শিহরনে ভরা অভিজ্ঞতা।



তারপর প্রতিদিনের হাজারো দুঃখ যন্ত্রনার মধ্যেও মাসাহিকো নামের এক জাপানি যুবকের নিঃস্বার্থ ভালোবাসা অরুনিমার প্রেমিক মনকে ছুঁয়ে যায় একান্ত গোপনে। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তা সফল হতে দেয় না।
তারপর হোক্কাইডো আইল্যান্ডে বিভিন্ন দেশের মানুষ আর বাংলাদেশির বেঁচে থাকার বিচিত্র অভিজ্ঞতায় অরুনিমা নতুন সাহসে জেগে উঠে।
তারপর জীবনের নানা শিহরন জাগানিয়া ঘাত প্রতিঘাতের মধ্যেই দেখা হয় আরেক উচ্চ শিক্ষিত পুরুষ নাদভি। নাদভির সাথে শুরু হয় আরেক অধ্যায়। সে অধ্যায়ে অরুনিমা কি তার ব্যক্তিত্ত্ব আর স্বাধিন চিন্তা ভাবনা নিয়ে সুখি? সে কি পারবে শেষ পর্যন্ত তার স্বপ্নের দরজায় পৌছতে?

উপন্যাসটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা প্রকাশনীর স্টলে।
স্টল নাম্বার ৬১২-৬১৫
মূল্য ১৬০ টাকা

বিদেশের মাটিতে বাংলাদেশিদের জীবন যুদ্ধ, জীবনাচরণ এবং হোক্কাইডো আইল্যান্ডের সৌন্দর্যময়তা সব কিছুই সততার সাথে আমি আমার চিন্তায় অংকন করতে চেষ্টা করেছি। আাশাকরি এই উপন্যাসটি পাঠককে নতুন অভিজ্ঞতা দিবে। আপন গুনে পাঠকের হৃদয় কে ছুঁয়ে যাবে।


বইটি সর্বাধিক পাঠকের কাছ পৌছানো এবং গ্রহন যোগ্যতা অর্জনে সকলের কাছে দোয়া প্রার্থী।

নুরুন নাহার লিলিয়ান
নির্বাহী সম্পাদক
নারী বিষয়ক নিউজ পোর্টাল।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×