somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার অভিজ্ঞতায় ব্লগ দিবস এবং সামু ব্লগারগণ

২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উনি লিলিয়ান আফা এতো কথা বলতে পারে .।।

গত ১৯ ডিসেম্বর ব্লগ দিবস ছিল। ২১ ডিসেম্বর সামু ব্লগ থেকে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ব্লগারদের নিয়ে এক আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হয় । ব্লগে মাঝে মাঝে লেখা লেখির সুবাদে অনেকের সাথে অন লাইন সম্পর্ক গড়ে উঠেছে ।

অনেকের কাছ থেকে নিয়মিত কমেন্ট পাই । অনেক কে আমি নিজে কমেন্ট করি । অনেকের লেখা ভাল লাগে । অনেকের আইডির বা নিকের প্রতি অনেক কৌতূহল কাজ করত । এই ব্লগ দিবসের আয়োজনে অনেক কে কাছ থেকে দেখার সুযোগ হল । অনেকের অনেক কাজ সম্পর্কে জানা গেল । সব মিলিয়ে একটা পারিবারিক আবহে সুন্দর সময় কেটেছে ।তবে এই আয়োজনটা আরও সুন্দর এবং গুছানো হতে পারতো ।

কথা হল বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সবাইকে এক সাথে করতে পারা অনেক কঠিন কাজ । আর অপরিকল্পিত আয়োজনে অংশ গ্রহন ও কম থাকে । সে তুলনায় যথেষ্ট সংখ্যক ব্লগার উপস্থিত ছিলেন ।

ইদানিং সামু ব্লগে তেমন প্রবেশ করতে পারি না । নানা সময়ে নানা রকম সমস্যা দেখা দেয় ।কখন ও ব্যক্তিগত ব্যস্ততা , ইন্টারনেট সমস্যা আবার ল্যাপটপের সমস্যার কারনে। যাইহোক যে কয়টা ওয়েব সাইট বা ব্লগ সাইটে লিখি সব কয়টার আলাদা ধরনের ভাল দিক এবং খারাপ দিক আছে । সামু ব্লগের বড় সমস্যা অনেক ভাল ভাল ব্লগার থাকার পর ও তেমন এক্টিভিটি নেই । ব্লগ মানে এমন নয় যে শুধু লেখকরা লিখে যাবে আর নিয়মিত কিছু মানুষ পড়ে যাবে ।
নির্বাচিত লেখা গুলো দিয়ে বই মেলায় কিছু প্রকাশ কিংবা সংরক্ষনের কাজ করা যেতে পারে । সেরা লেখা বা লেখক মূল্যায়নের কাজ হতে পারে । এতে লেখকদের মধ্যে একটা উৎসাহ কাজ করবে । মাঝে মাঝে ব্লগার আড্ডা বা ব্লগ উন্নয়নে কি কি কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হতে পারে ।

সামু ব্লগের একটা সুন্দর বৈশিষ্ট্য হল এখানে লেখকের লেখার সম্পূর্ণ স্বাধীনতা থাকে । যে যেমন লিখুক ঠিক তেমনি প্রকাশ পায় । অনেক অনেক ব্লগ আছে যেখানে এডমিন এডিটিং এর নামে বক্তব্য বিকৃত করে ফেলে । আবার দায় দিয়ে দেয় লেখকের উপর এই ক্ষেত্রে সামু নিজস্বতা রক্ষা করে চলে ।সামু লেখকের লেখা যে কেউ যেন কপি করে নিতে না পারে সে বিষয়ে বেশ সচেতন । এই ব্লগের মোডারেটররা বেশ আন্তরিক । সব মিলিয়ে সুন্দর একটি প্ল্যাটফর্ম ।

ব্লগ দিবসে ব্লগের প্রধান কে দেখতে পেলে আর ও ভাল লাগত ।সেদিন অনেক কে দেখে এবং তাদের মুখের কথা শুনে সত্যি ভীষণ ভাল লেগেছে । ব্লগার নাহিদ চুপচাপ অনেকের অনেক সুন্দর সব ছবি তুলেছেন ।ব্লগার প্রামানিক ভাই কে আমার দেখার ইচ্ছে ছিল । সময় কম থাকায় তেমন কথা বা যোগাযোগ হয়নি । তিনি অত্যন্ত ভাল ছড়া লিখেন । এই বাংলায় এমন সব সত্যিকারের মেধাবীদের মুল্যায়ন অনেক দেরিতে হলে ও একদিন মুল্যায়ন হয় ।
ব্লগার আহমেদ জী এস একজন বিচক্ষণ এবং রসিক মানুষ । কমেন্টের সাথে আহমেদ জী এস যেন মিলে না । মনে হয় অন্য কেউ । তবু ও মিলানো যায় তার মুখের স্মিত হাসি দেখে , ব্লগার তাজুল ইসলাম ভদ্র এবং বিনয়ী একজন মানুষ ।কমেন্টে ও যেমন বাস্তবে ও তেমন , ভাই ব্লগার কাউসার চৌধুরী ,ভীষণ সিরিয়াস মুড এবং চিন্তাশীল মানুষ । ভাই যে সিলেটি তা আমি ব্লগের কমেন্ট থেকেই বুঝেছিলাম । নিজের জ্যোতিষী জ্ঞান সত্য হয়েছে ভেবে ভাল লেগেছে । নিমচাদ ভাইকে আমি প্রথমে চাঁদ গাজী ভেবে ছিলাম । যদি ও আমার কল্পনায় চাঁদ গাজী আর ও বয়স্ক মানুষ ।

যখন মানুষের বয়স সত্যি বাড়ে আর মনের বয়স বাচ্চা হতে থাকে । যাক নিম চাঁদ ভাইয়ের বক্তৃতা কথা বলার আন্তরিকতা ভাল লেগেছে , ছোট্ট ব্লগার দোলা এবং তার মা কে দেখে খুবই উৎসাহিত হয়েছি । এখন বাংলাদেশের মায়েরা মেয়েদের এগিয়ে চলার পথে এভাবেই সাহস দেয় , রসায়ন , অগ্নিসারধী , কাল্পনিক ভালবাসা সবাই অনেক অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন । আমাদের মুনিরা আপু আমার দেশি বোন । শ্রদ্ধেয় এই আপুটা যেমন কমেন্টে তেমনি বাস্তবে ও আদুরে । আর ও অনেক ব্লগার ভাইয়ার কথা এবং চিন্তা ভাবনার প্রকাশ ভাল লেগেছে ।

অনেকের নাম এই মুহূর্তে মনে আসছে না । সবার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালবাসা ।
সামু ব্লগের সবার প্রতি রইল শুভেচ্ছা । এই দেশে ব্লগের পরিবেশ সুন্দর থাকুক । সবার প্রতি সবার সম্মানের জায়গাটা আর ও সুন্দর পরিচ্ছন্ন থাকুক । ব্লগ , ব্লগার এবং ব্লগিং চিরন্তন হোক । মানুষ চিন্তা করতে শিখুক । চিন্তার প্রকাশ ঘটাক । তাঁর চিন্তার চেয়েও সুন্দর হোক তাঁর দেখার পৃথিবী ।

ছবি বিশ্লেষণ এবং ব্লগার অভিব্যক্তিঃ


আরে ওই মেয়ে লিলিয়ান তো আমার বাড়ির পাশের .।ওকে তো আমি কবে থেকেই চিনি



আমি মৌরি মনে কইরেন না ছোট বলে কিছু বুঝি না । আপনাদের মধ্যের অনেকের চেয়ে কিছু বেশিই বুঝি । না হলে কি মা কে নিয়ে চলে আসি ।


কি অগ্নি ভাই আপনার ও আমার মতো ছোলা মুড়িতে পেট ভরে নাই ঠিক না ? উফ কইতে পারতেছি না ।



কাউসার ভাই একটু সরে দাঁড়ান মুনিরা আমার অনেক আদরের বউ ।সঙ্গে করে আনছি আবার সঙ্গে করেই দুবাই নিয়া যামু ।


দূর মিয়া কি বলেন এসব পাব্লিকের সামনে বলতে নেই



তোমরা কি জানো আমার হাসির উপরই একশো বিরানব্বইটা জার্নাল আছে


আরে ভাই লজ্জা পাই তো । তারেক ভাই এর লজ্জা মার্কায় সবাই ভোট দিতে ভুলবেন না



আমাকে চিনে রাখুন আমিই চৌধুরী সাহেব । বাংলা সিনেমার নয় ।সিলেটের চা বাগানের নয় । অন্য এক ভুবনের ।


সবাই এসব কি বলছে । দূর মনোযোগ নষ্ট ,সময় নষ্ট । আমাকে কখন ডাকবেন ।


এইডা কিছু হইল ! এক চামচেই মুড়ি শেষ । আগে কইলে তো বউরে দিয়া এক ডেক লেটকা খিচুরি গাড়ি কইরা নিয়া আসতাম


ভাই আপনারে আপনারে কেমনে বুঝাই । আমি এতো হ্যান্ডসাম তারপর ও দেখেন নাহিদ বেটা মাইয়া গুলির ছবি তুলতাছে ।


এই যে ভাই আমার মোছ দেখেছেন ? নিজেকে হ্যান্ডসাম দাবি করলেই হইব । স্টাইল বুঝেন স্টাইল ! আমাকে দেখেন!


আমরা আগেই কইছিলাম । ভোর রাইত থিকা অনুষ্ঠান শুরু করেন । এখন তো কথা আমরা কইয়া শেষ করতে পারলাম না । ভাই দেখেন দেখেন ওই যে নাহিদ লুকাইয়া ছবি তুলতাছে ।


ইস ছবিতে কোন সুন্দরি নাই । এই বার ও একটা গার্ল ফ্রেন্ড পাইলাম না । যেই কয়টা আইছে সব কয়টার জামাই আছে । আরেকটা তো আমার ভাগ্নির চেয়ে ছোট । ও আল্লাহ একটা গার্ল ফ্রেন্ড দাও



তুমি জানো আমি তোমার দাদা শ্বশুরের বাবার দাদার চেয়ে ও বড় । কিন্তু তোমরা বাপু আমাকে কোন মুল্য দিলা না । এতো কষ্ট কইরা আইলাম একটা তজবি ও তো দিতে পারতা । নাহ বাপু তোমরা খালি ভাল ভাল কথাই কও কাজে কামে আন্ডা


আপনার ও একই অবস্থা তাই না । এই জন্যই কইছিলাম ভাই পকেটে কিছু টোষ্ট বিস্কুট নিয়া যাই । খাবার পাই না পাই । বউটা আসার সময় সব চেক করে রেখে দিল । ব্লগারদের জীবনের নিরাপত্তা নাই । যা রেখে দেওয়া যায় ।


আরে ভাই অগ্নি লিখিলেই কি আগুন হয়রে ।আমি তো ভাই মাটির কলস । বুকে আমার বুড়ি গঙ্গার পানি



আমাকে এরপর কবিতা আবৃত্তি করতে দিন প্লিজ্জজ্জ .।প্লিজ্জজ্জ.।।গুলিস্থান সিনেমা হলের উপরে আমার আর ও একটা কবিতা আসর আছে । বুঝার চেষ্টা করুন ।


থামেন থামেন সবাই এতো কথা বলেন ক্যান । শুনেন আমি কাল্পনিক নয় । আমিই সত্যিকারের ভালবাসা । আমি ব্লগের ভালবাসা । আমাকে বাটন টিপলেই পাবেন । এবার গিয়ে বসেন । মাইক্রোফোন টা রেখে যান ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
৫৫টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×