আবুল ফজলের দৃষ্টিতে বঙ্গবন্ধু হত্যাকান্ড
১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্যিক চবির সাবেক ভিসি অধ্যাপক
আবুল ফজল ছিলেন বাংলার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চিন্তানায়কদের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব । তিনি ছিলেন ত্রিশের দশকের বুদ্ধির মুক্তি আন্দোলন গড়ে তোলা সংগঠন
মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সদস্য । তিনি এদেশে ‘জাতির বিবেক’ হিসেবে আখ্যা পেয়েছিলেন । বঙ্গবন্ধু হত্যাকান্ড তথা আগষ্ট ট্রাজেডি প্রসঙ্গে তার সুচিন্তিত মতামত আমরা পাই ‘শেখ মুজিবঃ তাকে যেমন দেখেছি ’ গ্রন্থে ।
বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জাতির বিবেকের প্রতিধবনি করে তিনি লিখেন :
১৫ আগষ্টের ভোর রাতের নির্মমতা কারবালার নির্মমতাকেও যেন ছাড়িয়ে গেছে ।
এদিনের অপরাধ আর পাপ সব সীমা ছাড়িয়ে গেছে বলে আমাদের
আতঙ্কটা বেশি , কারণ বৃহৎ অপরাধ আর বৃহৎ পাপ বিনাদন্ডে যায়না । বাংলার মানুষকে সে দন্ড একভাবে না একভাবে ভোগ করতেই হবে ।
যীশু খীষ্টের হত্যার পাপের বোঝা ইহুদিরা আজও বয়ে বেড়াচ্ছে । শেখ মুজিব যিশু ছিলেন না । কিন্তু ছিলেন মানুষ । তার পরিবারের শিশুরা , ছেলেরা , মেয়েরা সবাই মানুষ ছিল ,ছিল আদম সন্তান । কোরানে আদম সন্তানদের বলা হয়েছে আশরাফুল মাখলুকাত ।
তাই স্বভাবতই মনে শঙ্কা জাগে এ পাপের বোঝা বাঙালি আর বাংলাদেশকে না জানি কতকাল বইতে হয় ।
এটি এ যুগের বৃহত্তম ও নৃশংসতম হত্যাকান্ড । এমন হ্রদয়হীন নির্মমতার নজির ইতিহাসে অন্যত্র মিলবে কিনা সন্দেহ ।
শেখ মুজিব কি ব্যক্তি ছিলেন ? বাংলাদেশের প্রতিটি নরনারীর সত্তায় কি মিশে নেই তিনি ?তার সঙ্গে সঙ্গে আমাদের সত্তারও একটি অংশ যেন ধসে গেল ।
যারা বলেন শেখ মুজিবের পতন হয়েছে তারা ভুল বলেন । শেখ মুজিবের পতন হয়নি , শেখ মুজিবের পতন মানে বাংলাদেশের পতন । তা হতে পারে না । বলা যায় শেখ মুজিবের স্রেফ জৈব আর নশ্বর দেহটাকেই বিনষ্ট করা হয়েছে ।
যে পুরুষ সিংহ সে ডাক দিয়ে বাংলাদেশকে রণক্ষেত্রে পরিণত করতে পারতেন তাকে আমরা নিজের হাতে হত্যা করেছি । ইতিহাসে এক অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে থাকলাম আমরা চিরকালের জন্য ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন