somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত স্বপ্ন......অথবা...

২২ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ আরাম করে ঘুমুচ্ছিলাম... আচমকা ঘুমটা ভেঙে গেল!সেলফোনটা হাতে নিয়ে দেখলাম,রাত সাড়ে তিনটে ...নাহ!স্বপ্ন-ভঙ্গ হয়নি নির্ঝরের......উঠে বসে আস্তে করে জানালার পর্দাটা সরালাম......ঘষা কাঁচের শার্সি ভেদ করে অল্প-সল্প সাদা একটা আলোর আবছায়া এসে পড়লো...

পূর্ণিমা নাকি আজ!সন্দেহ নিরসনে দিলাম জানালা খুলে......গ্রিলের ফাঁক গলে রুপোলি জোছনার স্রোত ঢলে পড়লো আমার বিছানায়...বালিশে...বালিশের একটা কোণ ভেজা...স্পষ্ট বোঝা যায়...

দেখে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল......ঘুমের মাঝে আজও কাঁদছিলাম!......

ওদিক থেকে চোখ সরিয়ে আবার বাহিরে দৃষ্টি...... আমার এই হয়েছে এক আজব স্বভাব!ঘুমিয়ে ঘুমিয়ে আমি সাধারণত কোনও স্বপ্ন দেখিনা...বা দেখলেও মনে থাকেনা......কিন্তু,ঘুম থেকে ওঠার পর দেখবো...চোখের কোলে...বা বালিশের ভাঁজে ঠিকই জলের দাগ শুকিয়ে!...কী জানি!হয়তো স্বপ্নগুলো সবসময়ই হাতছানি দিয়ে ডেকে দূরে পালিয়ে যায়...তাই অজান্তেই অবাধ্য চোখ অশ্রু-সজল...ওই যে...

"ভালোবেসে যাকে ছুঁই,সেই যায়...দীর্ঘ পরবাসে!"

স্বপ্ন দেখতে তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক আমার জন্য.........।তবু,স্বপ্ন-ভূক মানুষ...স্বপ্ন না থাকলে বেঁচে থাকাই যে মুশকিল হবে ভীষণ!এই যে আমার জোছনা-স্নাত রাত......কফি কাপে ঘুম-ভাঙানো সকাল......অলস বিষণ্ন দুপুর......মায়াচ্ছন্ন গোধূলির আবীরে...একটু একটু করে রঙ-পেন্সিলের সব ক'টা রঙে ছবি আঁকছে কেউ......আমি ক্যানভাস খুঁজতে খুঁজতে ক্লান্ত......কিন্তু,তার কল্পরাজ্য সাজাতে ক্লান্তি নেই এক বিন্দু!
জোছনার আলো একলা চোখে সহ্য হচ্ছিলো না...চোখ দু'টো বন্ধ করে ফেললাম তাই............

একটা ছোট পদ্ম-পুকুর......কাঁচ-ভাসা জলের মত তাতে চাঁদের রুপালি আলো ঝিলমিল করছে...হালকা দখিনা বাতাসে ছোট ছোট ঢেউ উঠছে সে জলে...আর তার সাথে পুকুরে ভাসতে থাকা শাপলা-পদ্মর নাচ ও বেশ লাগছে......ওদিক থেকে চোখ সরাতেই আবিষ্কার করলাম...একদৃষ্টে এদিকে চেয়ে আছো তুমি...হালকা একটা অস্বস্তি আর লজ্জায় মেশানো ভাব ভর করলো ভেতরে......উঠে যেতে চাইলাম...তুমি হাতটা ধরে টেনে বসিয়ে দিলে সান-বাঁধানো ঘাটে আবার...তাকিয়ে আছি তোমার চোখের কালোয়...অপলক...

ভাষাহীন শব্দে বলা হয়ে যাচ্ছে......সবচেয়ে সহজে বলা......অথচ অনুভবের অতীত অনুভূতিগুলো...
এর মাঝে জোনাকি উড়ে গেলো একটা হঠাৎ আমাদের মাঝে থেকে...চোখ চলে গেলো পুকুরের ওপাশটায়...পাতা-ঝরা মেঠো-পথটার দিকে...বললাম,চলো...একটু হেঁটে আসি......

হাত ধরে হাঁটতে শুরু করলে......দু'পাশে রুপোয় মোড়ানো ধানক্ষেত রেখে......
আমি কথা বলেই যাচ্ছি......বলেই যাচ্ছি...



হঠাৎ হাতের আঙুলের ফাঁকে তোমার হাত নেই......শূন্যতা ভীষণ......
শুকনো পাতার ভাঙনের মর্মর শব্দ...আর আমার বলা না বলা সহস্র শব্দের চেয়েও উচ্চকিত......তোমার নিস্তব্ধতা......

আর সহ্য করতে পারলাম না...চোখ খুললাম......চোখের কোণে আবারো জল!......
দেখো...দেখে নিও তুমি......গল্পের শেষটা এমন হবে না একদমই......

ওই পথটার শেষপ্রান্তে......তোমার জন্য কেউ আজীবন......অপেক্ষমাণ......আজীবন......!

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×