সাভার ট্র্যাজেডি তে আটকে পরা একজন ১০৪ ঘন্টা পর অক্ষত ও জীবিত অবস্থায় বের হয়ে আসছে । তার সাক্ষাৎকারের ছোট্ট একটা অংশ তুলে দেই এইখানে – ‘’…আমার সাথের অনেকজন পিপাসার কারনে পানির অভাবে নিজের হাতের আঙ্গুল পাথর দিয়ে ছেঁচে রক্ত বের করে , ওই রক্ত চুষে খেয়ে পিপাসা কমানোর চেস্টা করসিল ! অনেকের একটা হাত, একটা পা হয়ত দেয়ালের নিচে চাপা পড়ে ছিল !! পাশ থেকে ইটের টুকরা নিয়ে নিজেই নিজের পা টা ছেঁচে ছেঁচে মাংস গুলো খাবলে তুলে অথবা পা টাকে শরীর থেকে আলাদা করে নিজেকে মুক্ত করার চেষ্টা করসিলো !......’’
ইস ! কি মর্মান্তিক !!! কি বীভৎস !!
ডিসকভারি তে একটা অনুষ্ঠান দেখসিলাম- ‘’ডেস্ট্রয়েড ইন এ সেকেন্ড’’
একবার ওদেরকে ডেকে দেখাতে ইচ্ছা করে !!
ধ্বংসলীলা কাকে বলে এখানে এসে একবার দেখে যা !!! তোদের কার এক্সিডেন্ট,হেলিকপ্টার ক্রাশ তো এটার কাছে দুধভাত !!
আসলেই রিয়্যালিটি ইজ ডেঞ্জারাস দ্যান রিয়্যালিটি শো !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


