ঠিক কবে তুই শেষ চিঠি পাঠিয়েছিলি মনে পরে ?
ঠিক কবে ঘুরেছিল এবাড়ির পথে তোর পালিশ করা গাড়ির চাকা ?
শেষ কবে এসেছিল হরকরা চিঠির ঝোলা নিয়ে !
৩৯২/বি ,হরিদাস লেন,ঢাকা !
আমার ঠিক মনে পড়েনা তারিখ খানা
জানিসই তো আমার ঘর পালানো বাহানা !
তবে যুদ্দুর মনে পড়ে-
শুকনো পাতার মর্মর ধ্বনি ভেঙ্গে ঘরে ফিরেছিলাম
গোধূলি বেলায় দেখি হলদেটে এক খামে
হাজার কথার বায়না ভরা , ক্লান্তিভেজা ঘামে ।
কলমদানি, নোনতা দেয়াল , ছেঁড়া ডায়রির পাতা
সবই ছিল হলদে খামের পত্রবিলাস গাঁথা ।
জাবাব খানাও ফেলে এসেছি ডাকবাক্সে গিয়ে
প্রখর রোদের শেষ বিকেলে সব ছিল হাঁপিয়ে !
তবে ফিরতি চিঠি পেলাম না আর ,
অপেক্ষাতেই কেটে গেল হাজার শুক্রবার ।
দুখানা বাক্স বানিয়েছি ,
একখানাতে পুরোনো চিঠি , আর নতুন আরেকখানায় ।
পুরোনো বাক্স শ্যাওলা ধরা , তবু যত্ন করে রাখা
বিদ্রোহী সব ঘুনপোকাদের মিছিল ধরা জীর্ণ টেবিল তলায়-
রাখা আছে বাক্সদুটো চিঠির অপেক্ষায় , নতুন বাক্স এক্কেবারে ফাঁকা,
ঠিকানা- ৩৯২/বি,হরিদাস লেন,ঢাকা ।
লিখার তারিখ-২৩.১০.১৪
বহুদিন পর এলাম । সবার লেখা দেখে নিজেরও কিছু একটা দিতে মন চাইল । আমি জানি অনেক আনাড়ি কবিতা । ভুল চুক অনেক আছে , ভালো না-ও লাগতে পারে । সেক্ষেত্রে নিজ গুণে মাফ করে দেবেন দয়া করে । ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


